১১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

৩০২ কেজি ওজনের সেই মাখন মিয়া আর নেই

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১২:০২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১
  • 99

অস্বাভাবিক ওজন নিয়ে জীবন যুদ্ধে হেরে গেলেন ব্রাহ্মণবাড়িয়ার ৩০২ কেজি ওজনের মাখন মিয়া। মৃত্যুকালে তার বয়স হয়ে ছিল ৪০ বছর।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। মাখন মিয়া ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের দক্ষিণ মৌড়াইলের মিলন মিয়ার ছেলে।

মাখনের পিতা মিলন মিয়া জানান, গত কয়েকদিন যাবত মাখন শ্বাসকষ্ট ও হৃদরোগ ভুগছিলেন। গত ২০ বছর বয়স পর্যন্ত স্বাভাবিকই ছিল মাখন। তারপর হঠাৎ তার শারীরিক গঠন বাড়তে থাকে। সে সাথে তার শরীরের ওজনও অস্বাভাবিক বাড়তে থাকে। শেষ পর্যন্ত তার ওজন ৩০২ কেজিতে গিয়ে দাঁড়ায়। ছেলেকে সুস্থ করার জন্যে চিকিৎসাও করেছেন একাধিকবার, কিন্তু অস্বাভাবিক ওজনের কারণে ব্যাহত হচ্ছিল চিকিৎসা। তার চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে এখন নি:স্ব তার পরিবার। দুই সন্তান ও স্ত্রী নিয়ে আর্থিক কষ্টে বেঁচে থাকাই ছিল কষ্ট কর। অবশেষে ওজনের কারণে জীবন-যুদ্ধে হেরে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  এক্সলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের জরুরী বিভাগ কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন মৃত্যু নিশ্চিত করে জানান, সোমবার রাতে মাখন গুরুতর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। তার ওজনের কারণে হাসপাতালের ভেতরে জরুরী বিভাগে ঢুকানো সম্ভব হয়নি। হাসপাতালের গেইটেই তাকে চিকিৎসা দিতে হয়েছে।

আরো পড়ুন- সালিশে লাথি খেয়ে হাসপাতালে উপজেলা চেয়ারম্যান

তিনি বলেন, মাখনের শ্বাসকষ্ট সমস্যা ছিল। তার বুকে ব্যথা ছিল। হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

জনপ্রিয় সংবাদ

৩০২ কেজি ওজনের সেই মাখন মিয়া আর নেই

প্রকাশিত : ১২:০২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১