১১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

পদ্মায় ভেসে উঠল নিখোঁজ ছাত্রদল নেতার লাশ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৩:১৭:৩০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • 43

পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ হওয়ার দুই দিন পর পদ্মায় ভেসে উঠল ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকির লাশ। মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদীর লক্ষ্মীকুণ্ডা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) খন্দকার শফিকুল ইসলাম।

রোববার সকালে ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের পদ্মার শাখা নদী আকাতের ঘাট থেকে রকির মরদেহ উদ্ধার করেন নৌ-পুলিশ সদস্যরা। নিহত রাকিবুজ্জামান রকি ঝিনাইদহের শৈলকূপা পৌরসভার কবিরপুর মাধ্যমিক বিদ্যালয়পাড়া এলাকার হাসান আলীর ছেলে। তিনি শৈলকূপা পৌর ছাত্রদলের সদস্যসচিব।

নৌ-পুলিশ সদস্যরা জানান, রোববার সকালে পদ্মার শাখা নদীতে রকির মরদেহ ভেসে যেতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ নদী থেকে মরদেহ উদ্ধার করে। পরে নিশ্চিত হওয়া যায়, এটি নিখোঁজ রাকির মরদেহ।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  এক্সলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

পুলিশ ও স্থানীয়রা জানান, কাতলাগাড়ী গড়াই নদী থেকে গত শুক্রবার সকালে বড় একটি ট্রলারে চড়ে ভেড়ামারার হযরত সোলায়মান শাহের মাজার ও রাজশাহী হয়ে ঈশ্বরদীর রূপপুর পর্যন্ত পিকনিক করতে নৌভ্রমণে বের হন ১২৩ জনের একটি দল। ভ্রমণ শেষে তারা নিজ এলাকায় ফেরার পথে রাত ৯টার দিকে পাকশী হার্ডিঞ্জ ব্রিজের ৫ নম্বর পিলারের সঙ্গে ট্রলারটির ধাক্কা লাগে। এ সময় কয়েকজন ট্রলার থেকে নদীতে ছিটকে পড়েন।

দুর্ঘটনার পর রাকিবুজ্জামান রকিসহ তিনজন নিখোঁজ হন। পরে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালিয়ে মো. লিটন (৩৮) ও মো. ওয়াহাব (৪৫) নামে দুজনকে জীবিত উদ্ধার করেন। তিনজনের মধ্যে রকি গত দুই দিন ধরে নিখোঁজ ছিলেন।

ঈশ্বরদীর লক্ষ্মীকুণ্ডা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) খন্দকার শফিকুল ইসলাম জানান, রকির মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

জনপ্রিয় সংবাদ

পদ্মায় ভেসে উঠল নিখোঁজ ছাত্রদল নেতার লাশ

প্রকাশিত : ০৩:১৭:৩০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬