১১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

সিনোবাংলার স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৪:৪২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • 29

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদে আদেবা আখতারকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগে সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসি সূত্রে জানা গেছে, কোম্পানিটির আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন এ সম্মতি দিয়েছে। এ ক্ষেত্রে করপোরেট গভর্ন্যান্স কোড, ২০১৮-এর কনডিশন ১(৩)(ডি)-তে স্বতন্ত্র পরিচালকের শিক্ষাগত যোগ্যতার যে শর্ত রয়েছে, তা শিথিল করা হয়েছে।

কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, আদেবা আখতারকে সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগের পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম বিএসইসির ইস্যুয়ার কোম্পানি অ্যাফেয়ার্স ডিভিশন সম্পন্ন করবে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  এক্সলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

করপোরেট গভর্ন্যান্স কোড অনুযায়ী, তালিকাভুক্ত কোম্পানির পর্ষদে স্বতন্ত্র পরিচালক নিয়োগের ক্ষেত্রে নির্দিষ্ট যোগ্যতা ও শর্ত পূরণের বাধ্যবাধকতা রয়েছে। তবে বিশেষ পরিস্থিতিতে কমিশনের বিবেচনায় এসব শর্তের কোনো কোনোটি শিথিল করার সুযোগ রয়েছে। সিনোবাংলার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার শর্তটি শিথিল করে নিয়োগের অনুমোদন দিয়েছে কমিশন।

এদিকে তালিকাভুক্ত কোম্পানির পর্ষদে অন্তত একজন স্বতন্ত্র নারী পরিচালক নিয়োগের সময়সীমা বাড়িয়েছে বিএসইসি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়ন করতে হবে।

এর আগে ২০২৪ সালের এপ্রিলে করপোরেট গভর্ন্যান্স কোড-২০১৮ অনুযায়ী তালিকাভুক্ত কোম্পানির পর্ষদে অন্তত একজন স্বতন্ত্র নারী পরিচালক নিয়োগের নির্দেশনা দেওয়া হয়। তখন এর বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হয়েছিল ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত।

তবে চার শতাধিক তালিকাভুক্ত কোম্পানির অধিকাংশ নির্ধারিত সময়ের মধ্যে এ শর্ত পূরণ করতে না পারায় বাস্তবায়নের সময়সীমা আরও এক বছর বাড়ানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সিনোবাংলার স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি

প্রকাশিত : ০৪:৪২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬