১২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

গজারিয়ায় বাসচাপায় নিহত দুই হোটেল ব্যবসায়ী

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৯:১৯:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১
  • 120

মুন্সিগঞ্জের গজারিয়ায় বাসচাপায় দুই হোটেল ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গজারিয়ার জামালদী বাসস্ট্যান্ড এলাকায় শুক্রবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চাঁদপুরের কচুয়া থানার মুসলিম মোল্লার ছেলে আবুল কালাম মোল্লা ও আলী মিয়ার ছেলে ইসমাইল হোসেন।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

অন্যদিকে আহত ব্যক্তি হলেন বেলাল। তিনি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বাসিন্দা। তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ইসমাইল হোসেনের ভাই সুমন মিয়া জানান, ইসমাইল ও আবুল কালাম হোটেল ব্যবসায়ী ছিলেন। ভোরে হোটেলের মালামাল কিনতে ঢাকার যাত্রাবাড়ীর আড়তে যাচ্ছিলেন তারা।

গজারিয়ার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক সালাহ উদ্দিন জানান, ভোররাত সাড়ে চারটার দিকে জামালদী বাসস্ট্যান্ড এলাকায় বাসের জন্য অপেক্ষা করছিলেন তিন জন। ওই সময় কুমিল্লা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলে ইসমাইল ও আবুল কালাম নিহত হন। আহত হন বেলাল।

পুলিশ পরিদর্শক সালাহ উদ্দিন বলেন, বাসটি আটক করা সম্ভব হয়নি। ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুজনের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে।

আরো পড়ুন- ভাসানচরে যাচ্ছেন আরও ৫ হাজার রোহিঙ্গা

জনপ্রিয় সংবাদ

গজারিয়ায় বাসচাপায় নিহত দুই হোটেল ব্যবসায়ী

প্রকাশিত : ০৯:১৯:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১