১১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৮:৩৫:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১
  • 87

দিনাজপুরের বিরল উপজেলার ফরক্কাবাদ জয়নুল মুদিখানা এলাকায় একটি ট্রাকের ধাক্কায় অন্য একটি মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফরাক্কাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) ডাঙ্গাপাড়া গ্রামের শরিফ উদ্দীনের ছেলে মামুন হোসেন (৩০) ও বেলাল হোসেনের ছেলে লাজু ইসলাম (২৫), এবং মোজাম হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৩০)।

বিরল উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাহারুল ইসলাম জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে বোচাগঞ্জ অভিমুখ থেকে ছেড়ে আসা ট্রাকের সঙ্গে ১৫০ সিসি টিভিএস অ্যাপাচি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হন। ঘটনার পর স্থানীয় জনতা ওই সড়কে যান চলাচল বন্ধ করে দেন। পরে ফায়ার সার্ভিসের দিনাজপুর ও বিরল স্টেশনের কর্মীরা এবং বিরল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে এবং যান চলাচল স্বাভাবিক করে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  এক্সলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাসিম হাবিব জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক ও মোটরসাইকেল হেফাজতে নিয়ে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেছে। এই ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।

আরো পড়ুন-  মিঠাপুকুরে নির্মিত হচ্ছে আল্লাহর ৯৯ নামের স্তম্ভ

জনপ্রিয় সংবাদ

ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত : ০৮:৩৫:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১