১১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বেগমগঞ্জে ৯ম শ্রেণির ছাত্রকে কুপিয়ে হত্যা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০১:১১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১
  • 115

নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানায় পূর্ব শত্রুতার জেরে মাজহারুল ইসলাম তুর্জয় (১৫) নামে নবম শ্রেণির এক ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। বুধবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার চৌমুহনী পৌরসভার কন্ট্রেকটার মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্র বেগমগঞ্জ টেকনিক্যাল স্কুলের নবম শ্রেণির ছাত্র বলে জানান তার বাবা।

মাজহারুল ইসলাম তুর্জয় পৌরসভার উত্তর নাজিরপুর গ্রামের মো. মানিকের ছেলে। সে

প্রত্যক্ষদর্শীরা জানান, তিন বন্ধুসহ বিকাল সোয়া ৫টার দিকে হাঁটতে বের হয় তুর্জয়। হঠাৎ করে কয়েকটি মোটরসাইকেল নিয়ে এসে কোরবান আলী, শিহাব ও রবিনসহ অজ্ঞাত আরও ৩/৪ জন তুর্জয়দের ওপর অতর্কিতে হামলা চালায়। এ সময় তুর্জয়ের দুই বন্ধু পালিয়ে যেতে সক্ষম হলেও সে পালাতে পারেনি।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  এক্সলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

একপর্যায়ে তাকে হামলাকারীরা কুপিয়ে জখম করে চলে যায়। পরে স্থানীয়রা তুর্জয়কে উদ্ধার করে প্রথমে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন- ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে নিহত ৩

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান সিকদার জানান, নিহত তুর্জয় একটি হত্যা মামলার আসামি। সম্প্রতি সে জামিনে ছাড়া পায়। তারই জের ধরে হয়তো প্রতিপক্ষের লোকজন এ হামলা চালিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

বেগমগঞ্জে ৯ম শ্রেণির ছাত্রকে কুপিয়ে হত্যা

প্রকাশিত : ০১:১১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১