১১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ১৫

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১০:৫২:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১
  • 151

বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ঢাকা-বগুড়া মহাসড়কের সীমাবাড়ি ইউনিয়নের ঘোগা বটতলা এলাকায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১৫ জন।

শুক্রবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত একজন হলেন জামাল (৪০) ও অপরজনের পরিচয় জানা যায়নি। আহতরা হলেন স্বপ্না, সুইটি, বকুল, নুরনবী, শাওন, রেখা, সাদিকা, জায়েদা, রেবেকা, মান্নান, তানিয়া ও কামরুন নাহার।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  এক্সলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

শেরপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স রতন হোসেন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। নিহতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী বাস (ঢাকা মেট্রো ব-১১-২২০১) ও ঢাকাগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৪-৭৭৫১) সীমাবাড়ি ইউনিয়নের ঘোগা বটতলা এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসের দুজন নিহত ও ১৫ জন আহত হন।

শেরপুর থানার এসআই তন্ময় কুমার বর্মন জানান, বাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন-  টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে ৫ শতাধিক ঘর পুড়ে ছাই

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ১৫

প্রকাশিত : ১০:৫২:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১