০৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ইনফ্লুয়েন্সার অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড পেল ভ্রমণ প্ল্যাটফর্ম ‘গো ওয়াইল্ড’

দেশের অ্যাডভেঞ্চার পর্যটনের প্রসার এবং মানসম্মত ভ্রমণবিষয়ক ডকুমেন্টারি নির্মাণে অবদানের স্বীকৃতি হিসেবে ‘ইনফ্লুয়েন্সার অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড’ পেয়েছে ট্রাভেল ও এক্সপ্লোরেশন প্ল্যাটফর্ম GoWild। ই-ট্যুরিজম অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইট্যাব) আয়োজিত ‘বাংলাদেশ ইয়ুথ ট্যুরিজম এক্সপো’ অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়। GoWild-এর পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও লিড এক্সপ্লোরার মোহাম্মদ সাদিকুর রহমান।

প্রচলিত পর্যটনকেন্দ্রের বাইরে দেশের দুর্গম পাহাড়, ঝিরিপথ, অরণ্য, ঝরনা ও গুহা নিয়ে তথ্যনির্ভর ও সিনেম্যাটিক ধারার ভ্রমণ ডকুমেন্টারি তৈরি করে পরিচিতি পেয়েছে GoWild। এক দশকের বেশি সময় ধরে পাহাড়ে অভিযান ও এক্সপিডিশন ব্যবস্থাপনার অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্ল্যাটফর্মটি বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চল এবং বান্দরবানের আলীকদমসহ বিভিন্ন এলাকার প্রকৃতি ও জীবনযাত্রা তুলে ধরছে।

ট্রেকিংয়ের পাশাপাশি দীর্ঘপথের মোটরসাইকেল অভিযানেও যুক্ত রয়েছে GoWild। দেশের বিভিন্ন জেলার ভূপ্রকৃতি, ঐতিহ্য ও স্থানীয় মানুষের জীবনযাত্রা নিয়ে কনটেন্ট তৈরির পাশাপাশি দেশের বাইরেও অভিযান পরিচালনা করেছে প্ল্যাটফর্মটি।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এর মধ্যে বাংলাদেশ থেকে মোটরসাইকেলে ভারত-তিব্বত সীমান্তের উমলিং লা পর্যন্ত অভিযান উল্লেখযোগ্য। বিশ্বের অন্যতম উচ্চতম মোটরযান চলাচলযোগ্য পথ হিসেবে পরিচিত এই গিরিপথের অভিযান নিয়ে ১৭ পর্বের একটি ধারাবাহিক ডকুমেন্টারি তৈরি করেছে GoWild। এ ছাড়া নেপালের হিমালয় অঞ্চলের অন্নপূর্ণা ট্রেইল এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন ভ্রমণ অভিজ্ঞতা নিয়েও কনটেন্ট তৈরি করেছে তারা।

GoWild-এর কার্যক্রমে শুধু ভ্রমণ ও অ্যাডভেঞ্চার নয়, গুরুত্ব পেয়েছে স্থানীয় সংস্কৃতি ও পরিবেশ সংরক্ষণের বিষয়টিও। পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারা, ঐতিহ্য, লোকসংগীত এবং হারিয়ে যেতে বসা সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি নিরাপদ ও পরিবেশবান্ধব ভ্রমণের বার্তা প্রচার করছে প্ল্যাটফর্মটি।

এ ছাড়া সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বান্দরবানের দুর্গম ও সুবিধাবঞ্চিত পাহাড়ি পাড়ায় বিশুদ্ধ পানির ব্যবস্থা, শিশুদের শিক্ষাসামগ্রী ও ক্রীড়া উপকরণ পৌঁছে দেওয়ার মতো উদ্যোগেও যুক্ত রয়েছে তারা।

পুরস্কার পাওয়ার পর মোহাম্মদ সাদিকুর রহমান বলেন, ‘এই স্বীকৃতি শুধু GoWild-এর নয়, দেশের সেই সব তরুণ ভ্রমণপ্রেমীর, যারা প্রচলিত গণ্ডির বাইরে গিয়ে প্রকৃতিকে ভালোবাসতে এবং দেশকে নতুন করে আবিষ্কার করতে চান। বাংলাদেশের পাহাড়, নদী ও মানুষের অনেক অসাধারণ গল্প এখনো অজানা। বিশ্বমানের ভিজ্যুয়াল স্টোরিটেলিংয়ের মাধ্যমে সেসব গল্প তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য।’

আগামী দিনের পরিকল্পনা সম্পর্কে তিনি জানান, ডকুমেন্টারি নির্মাণের পাশাপাশি ভ্রমণপ্রেমী, ট্রেকার ও মোটরসাইকেল আরোহীদের জন্য একটি সমন্বিত ডিজিটাল কমিউনিটি ও সহায়তা প্ল্যাটফর্ম তৈরির কাজ করছে GoWild। এর মাধ্যমে ভ্রমণকারীরা বিভিন্ন রুটের তথ্য, নিরাপত্তা নির্দেশিকা এবং পারস্পরিক সহযোগিতার সুযোগ পাবেন।

পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, ইট্যাবের এ ধরনের উদ্যোগ তরুণ ভ্রমণবিষয়ক কনটেন্ট নির্মাতাদের তথ্যনির্ভর ও মানসম্মত কাজ করতে উৎসাহিত করবে। একই সঙ্গে দেশের অ্যাডভেঞ্চার পর্যটন ও তরুণদের পর্যটন কার্যক্রম আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতেও ভূমিকা রাখবে।

আন্তর্জাতিক ওয়ার্ল্ড কংগ্রেসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন ডা. মেছবাহ উদ্দিন

ইনফ্লুয়েন্সার অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড পেল ভ্রমণ প্ল্যাটফর্ম ‘গো ওয়াইল্ড’

প্রকাশিত : ০১:৪৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬