১১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

আটাব নির্বাচনে ভোটার তালিকা বাতিল করে পুনঃতফসিলের দাবি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১২:০০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • 100

অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনকে ঘিরে নতুন করে জটিলতা তৈরি হয়েছে। এফবিসিসিআই সালিশ ট্রাইব্যুনালের রায়ের পর ত্রুটিপূর্ণ ভোটার তালিকা বাতিল করে নতুন তফসিল ঘোষণা এবং নিরপেক্ষ নির্বাচন বোর্ড গঠনের দাবি জানিয়েছেন ভুক্তভোগী প্রার্থী ও সাধারণ সদস্যরা।

বুধবার (২২ জুলাই) বিকেলে রাজধানীর নয়াপল্টনের সাংগ্রিলা ইনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা পাঁচ দফা দাবি তুলে ধরেন। এতে বক্তব্য দেন আটাবের সাবেক মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ, প্যানেল প্রধান এ এস এম ইব্রাহিম, দিদারুল হক, মাহমুদুল আলম সিদ্দিকীসহ সংগঠনটির ভুক্তভোগী প্রার্থী ও সদস্যরা।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, ১২ জুন প্রকাশিত আটাবের চূড়ান্ত ভোটার তালিকায় নানা অনিয়ম হয়েছে। তাদের দাবি, বাতিল লাইসেন্সধারী প্রতিষ্ঠান, ভুয়া ভোটার এবং মৃত ব্যক্তিদের তালিকায় রাখা হলেও ৪৬ জন বৈধ সদস্যকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  এক্সলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তারা আরও বলেন, বাণিজ্য সংগঠন বিধিমালা, ২০২৫-এর ভুল ব্যাখ্যা দিয়ে আটাবের সাবেক সভাপতি আব্দুস সালাম আরেফ, সাবেক মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ, সাবেক সহসভাপতি জিয়াউর রহমান খান রেজোয়ান এবং সাবেক উপমহাসচিব ইদ্রিস মিয়ার মনোনয়নপত্র অন্যায়ভাবে বাতিল করা হয়েছিল।

বক্তারা জানান, এসব অনিয়মের বিরুদ্ধে করা মামলায় গত ২১ জুলাই এফবিসিসিআই সালিশ ট্রাইব্যুনাল চূড়ান্ত ভোটার তালিকা বাতিল, চার নেতার প্রার্থিতা পুনর্বহাল এবং নির্বাচনী তফসিলের কয়েকটি কার্যক্রম বাতিল করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

তারা অভিযোগ করেন, তিন সদস্যের আপিল বোর্ডের একজন সদস্য শুনানিতে উপস্থিত না থেকেও সিদ্ধান্তে তার স্বাক্ষর নেওয়া হয়েছে, যা প্রাকৃতিক ন্যায়বিচারের নীতির পরিপন্থি।

সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে পাঁচ দফা দাবি জানানো হয়। দাবিগুলো, বর্তমান নির্বাচন ও আপিল বোর্ড বাতিল করে নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে নতুন বোর্ড গঠন, প্রার্থিতা ফিরে পাওয়া চার নেতাসহ অন্যায়ভাবে বাদ পড়া সব বৈধ প্রার্থীকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া, ভুয়া ও বাতিল লাইসেন্সধারী প্রতিষ্ঠান বাদ দিয়ে নতুন ভোটার তালিকা প্রণয়ন, ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ অনুযায়ী নতুন নির্বাচনী তফসিল ঘোষণা এবং সব প্রার্থীর জন্য সমান সুযোগ ও নিরাপত্তা নিশ্চিত করা।

বক্তারা বলেন, আটাবের মতো গুরুত্বপূর্ণ একটি জাতীয় পেশাজীবী সংগঠনের নির্বাচন অবশ্যই স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হতে হবে। এজন্য দ্রুত প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

জনপ্রিয় সংবাদ

আটাব নির্বাচনে ভোটার তালিকা বাতিল করে পুনঃতফসিলের দাবি

প্রকাশিত : ১২:০০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬