০৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বোনাস লভ্যাংশ দিতে বিএসইসির অনুমোদন চায় এশিয়াটিক ল্যাবরেটরিজ

ঘোষিত ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড বা বোনাস লভ্যাংশ বিতরণে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন চায় পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি জানিয়েছে, ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড বিএসইসির অনুমোদনসাপেক্ষে বিতরণ করা হবে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এর আগে গত ১ নভেম্বর এ বিষয়ে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে কোম্পানিটি আরও জানিয়েছে, রেকর্ড ডেটে যেসব শেয়ারধারীর নাম ডিপোজিটরি রেজিস্টারে থাকবে, তারা কোম্পানির ৫৬তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অংশ নিতে এবং নগদ লভ্যাংশ গ্রহণ করতে পারবেন। তবে বোনাস লভ্যাংশ পাওয়ার বিষয়টি বিএসইসির পূর্বানুমোদনের ওপর নির্ভরশীল।

আন্তর্জাতিক ওয়ার্ল্ড কংগ্রেসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন ডা. মেছবাহ উদ্দিন

বোনাস লভ্যাংশ দিতে বিএসইসির অনুমোদন চায় এশিয়াটিক ল্যাবরেটরিজ

প্রকাশিত : ০৩:৪৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬