০৪:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

ইবনে সিনার ৭৭ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসির শেয়ারহোল্ডারদের জন্য ২০২৫–২৬ অর্থবছরের ৭৭ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়েছে। কোম্পানির ৪২তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ অনুমোদন দেওয়া হয়।

ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান কাজী হারুন অর রশিদ। সকাল সাড়ে ৯টায় অর্থসহ পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।

সভায় ২০২৫–২৬ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক হিসাব, পরিচালনা পর্ষদের প্রতিবেদন ও নিরীক্ষকের প্রতিবেদন উপস্থাপন করা হয়। শেয়ারহোল্ডারদের আলোচনার পর বার্ষিক হিসাব ও পরিচালনা পর্ষদের প্রতিবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদন পায়। সভায় শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ড. এ কে এম সদরুল ইসলাম।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এজিএমে উদ্যোক্তা পরিচালকদের মধ্য থেকে অধ্যাপক এ এন এম এ জাহির ও অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান পরিচালক হিসেবে পুনর্নির্বাচিত হন।

কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত কর ও ভ্যাট বাবদ সরকারি কোষাগারে ২৪৮ কোটি ৭৭ লাখ ৫৭ হাজার ৬৩১ টাকা জমা দিয়েছে ইবনে সিনা। এ ছাড়া বিদ্যমান শ্রম আইন অনুযায়ী মুনাফার ৫ শতাংশ, অর্থাৎ ৫ কোটি ২৯ লাখ ৭৯ হাজার ৯০৪ টাকা শ্রমিক মুনাফা অংশীদারত্ব তহবিলে দিয়েছে কোম্পানিটি।

সভায় কোম্পানির প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক আবু নাসের মোহাম্মদ আবদুজ জাহের, অন্য পরিচালকরা, অডিট কমিটি ও নমিনেশন অ্যান্ড রেমুনারেশন কমিটির চেয়ারম্যান, নিরীক্ষক, নির্বাহী পরিচালক ও কোম্পানি সচিবসহ শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।

ইবনে সিনার ৭৭ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

প্রকাশিত : ০৪:১০:৩০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬