০৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

প্রেফারেন্স শেয়ার ইস্যুর মাধ্যমে ২৮৫ কোটি টাকা তুলবে সিঙ্গার বাংলাদেশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের প্রেফারেন্স শেয়ার ইস্যুর প্রস্তাবে পরিবর্তন এনেছে পরিচালনা পর্ষদ। কোম্পানিটির পর্যাপ্ত ইকুইটি সক্ষমতা বিবেচনায় নিয়ে আগের প্রস্তাব সংশোধন করে সর্বোচ্চ ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যুর সুপারিশ করেছে বোর্ড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ গত ২৩ নভেম্বর অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়। সংশোধিত প্রস্তাব অনুযায়ী, প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যের মোট ২৫ কোটি শেয়ারের বদলে ২৮ কোটি ৫০ লাখ প্রেফারেন্স শেয়ার ইস্যু করা হবে। এর মোট মূল্য ২৮৫ কোটি টাকা, যা ২ কোটি ইউরোর সমপরিমাণ। তবে তহবিল গ্রহণের তারিখে ইউরোর বিনিময় হার অনুযায়ী চূড়ান্ত টাকার পরিমাণ নির্ধারণ করা হবে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এ সিদ্ধান্তের মাধ্যমে গত ২৬ অক্টোবর প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্যেও সংশোধনী আনার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পর্ষদ। তবে আগের মূল্য সংবেদনশীল তথ্যে প্রকাশিত অন্যান্য সিদ্ধান্ত অপরিবর্তিত থাকবে।

প্রস্তাবটি অনুমোদনের জন্য আগামী ১৫ ডিসেম্বর বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করা হয়েছে। ওই দিন দুপুর আড়াইটায় নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনে অবস্থিত সিঙ্গার হোম অ্যাপ্লায়েন্সেস প্ল্যান্টে সরাসরি উপস্থিতি ও ডিজিটাল প্ল্যাটফর্মের সমন্বয়ে সভাটি অনুষ্ঠিত হবে

আন্তর্জাতিক ওয়ার্ল্ড কংগ্রেসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন ডা. মেছবাহ উদ্দিন

প্রেফারেন্স শেয়ার ইস্যুর মাধ্যমে ২৮৫ কোটি টাকা তুলবে সিঙ্গার বাংলাদেশ

প্রকাশিত : ০২:০২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬