১২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

উন্নত আলু বীজ উৎপাদনে কৃষকদের নিয়ে কর্মশালা করলো এসিআই

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৮:১৮:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১
  • 133

উন্নত আলু বীজ উৎপাদন নিশ্চিত করতে কর্মশালা করেছে দেশের অন্যতম বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসিআই। প্রায় আড়াই শতাধিক বীজ উৎপাদনকারী কৃষকদের অংশ গ্রহণে কুমিল্লার দেবিদ্ধারে অনুষ্ঠিত হয় উন্নত আলু বীজ উৎপাদন বিষয়ক কর্মশালা।

কুমিল্লা জেলার দেবিদ্ধার উপজেলার চাষীদের মাধ্যমে লাগানো আলুর বীজের ক্ষেত কৃষকদের নিয়ে পরিদর্শন করেন প্রতিষ্ঠানটির বিজনেস ডিরেক্টর সুধীর চন্দ্র নাথ এবং জেনারেল ম্যানেজার মোঃ মিজানুর রহমান সহ উর্ধতন কর্মকর্তারা।

পরে আয়োজিত কর্মশালায় কৃষকরা তাদের অভিজ্ঞতার কথা জানান। বলেন এসিআই থেকে সরবরাহ করা বিজে উন্নত এবং আশানুরুপ ফলন পেয়েছেন তারা। আগামী বছরে এই আলু বীজ উৎপাদন করে আরো লাভবান হবেন কৃষকরা এমন প্রত্যাশার কথাও জানান কৃষকরা।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

কৃষকদের নিয়ে কর্মশালা করছেন এসিআই এর উর্ধতন কর্মকর্তারা

এসময় প্রধান অতিথির বক্তব্যে বিজনেস ডিরেক্টর সুধীর চন্দ্র নাথ বলেন, মুনাফা নয় কৃষকদের লাভবান করেতেই সর্বোচ্চ সুবিধা নিশ্চিতে মাঠে এসিআই কাজ করছে। উন্নত প্রযুক্তি নিয়ে স্বল্প জমিতে কিভাবে উৎপাদন বৃদ্ধি করা যায় সে লক্ষে আমরা কাজ করছি। সারাদেশে সাড়ে তিন হাজার মেট্রিক টন বীজ আলু সরবরাহ করা হয়েছে উল্লেখ করে সুধীর চন্দ্র নাথ বলেন এসিআই এর এসব বীজে প্রত্যাশার চেয়ে বেশী ফলন পেয়েছেন কৃষকরা।তিনি বলেন, আমরা যদি কৃষকদের উন্নত বীজ দিতে পারি তাহলে তারা আমাদের কৃষিসমৃদ্ধ দেশ দিতে পারবে। বর্তমানে বিশ্বে আলু উৎপাদনে ৭ম যা আগামীতে ৫ম স্থানে উন্নিত করণে কাজ করছে এসিআই।

ক্ষেত পরিদর্শন শেষে গণমাধ্যমের সাথে কথা বলছেন এসিআই এর বিজনেস ডিরেক্টর সুধীর চন্দ্র নাথ

এসিআই এর জেনারেল ম্যানেজার মোঃ মিজানুর রহমান বলেন, উন্নত জাতের বীজে এবারে যে ফলন পেয়েছেন এখানকার কৃষকরা আগামীতে অন্য কৃষকরাও উদ্বুদ্ধ হয়ে চাষ করলে নিজেরা এবং দেশ উপকৃত হবে।

ক্ষেত পরিদর্শন শেষে গণমাধ্যমের সাথে কথা বলছেন এসিআই এর জেনারেল ম্যানেজার মোঃ মিজানুর রহমান

কুমিল্লা জেলার দেবিদ্ধার উপজেলায় শতাধিক হেক্টর জমিতে বীজ আলু রোপন করেছে এসিআই।

আরো পড়ুন- গাছে গাছে লিচুর সোনালি মুকুল

জনপ্রিয় সংবাদ

উন্নত আলু বীজ উৎপাদনে কৃষকদের নিয়ে কর্মশালা করলো এসিআই

প্রকাশিত : ০৮:১৮:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১