০২:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম নির্বাচনে ২ প্রার্থীর সমর্থকদের গোলাগুলি, নিহত ১

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটকেন্দ্রের বাইরে নগরীর পাহাড়তলীর পশ্চিম নাছিরাবাদ বার কোয়ার্টার এলাকায় আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর প্রার্থী এবং বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে এক যুবক নিহত হয়েছেন। নিহত ওই যুবকের নাম আলাউদ্দিন।

বুধবার সকালে ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের ইউসেফ আমবাগান টেকনিক্যাল স্কুলকেন্দ্রে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। এ সময় একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে একটি।

জানা যায়, সকাল ৮টার দিকে পাহাড়তলী এলাকায় ভোটগ্রহণ শুরুর পর নির্বাচনকে কেন্দ্র করে ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী নুরুল আমিনের কর্মী সালাউদ্দিন কামরুলের ছুরিকাঘাতে নিহত হন তারই ভাই আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী সাবের আহম্মদের কর্মী নিজাম উদ্দীন মুন্না।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

নিহত আলাউদ্দিন কুমিল্লার সুলতান মিয়ার ছেলে।

এ বিষয়ে সহকারী রিটার্নিং অফিসার বশির আহমদ জানান, ভোটকেন্দ্রের বাইরে সংঘর্ষের ঘটনা ঘটলেও সেখানে সুষ্ঠু ভোটগ্রহণ চলছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন- চসিক নির্বাচনের ভোটগ্রহণ শুরু

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম নির্বাচনে ২ প্রার্থীর সমর্থকদের গোলাগুলি, নিহত ১

প্রকাশিত : ০৩:০৪:৫১ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১