১২:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

থার্টিফার্স্ট নাইটের অনুষ্ঠানে ২ জনকে কুপিয়ে জখম

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১১:৫৬:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১ জানুয়ারী ২০২১
  • 120

চুয়াডাঙ্গা জেলা শহরের ইসলামপাড়া বটতলায় থার্টিফার্স্ট নাইটের অনুষ্ঠানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুজনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- টগর হোসেনের ছেলে জিসান হোসেন (১৮) ও ওই এলাকার মৃত আবদুল আজিজের ছেলে পারভেজ (২০)।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

দুজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় চিকিৎসকরা ঢাকায় নেয়ার পরামর্শ দিয়েছেন । ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইংরেজি নতুন বছর ২০২১ উপলক্ষে স্থানীয় যুবকরা ইসলামপাড়া বটতলায় পিকনিকের আয়োজন করেন । রাতে বক্সে গান বাজিয়ে চলছিল নাচানাচি। ১০টার দিকে নিজেদের মধ্যে হঠাৎ বাকবিতণ্ডা শুরু হয়।

এ সময় কয়েকজন যুবক ধারালো অস্ত্র দিয়ে জিসান ও পারভেজকে কুপিয়ে জখম করে। পরে তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়া হয়।

পারভেজের পিঠে ও ডান হাতে উপর্যুপরি কোপে গুরুতর ক্ষতসহ শরীরের বিভিন্ন স্থান জখম হয়েছে। তার হাতের কয়েকটি আঙুলও কেটে পড়ে গেছে। জিসানের পিঠে ও মাথায় জখম হয়েছে।

আহত জিসান বলেন, ‘বাকবিতণ্ডার বিষয়টি মীমাংসা হওয়ার পর সেখানেই দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ ইসলামপাড়ার হাফিজের ছেলে কবির, একই এলাকার সজিব, মাহফুজ, রাজা, হাসিব, রাজনসহ কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। তারা এলোপাতাড়ি কোপাতে থাকে।’

জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শাকিল আর সালাম বলেন, ‘দুজনেরই পিঠে একাধিক কোপে গুরুতর জখম হয়েছে। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।’

সদর থানার ওসি আবু জিহাদ খান বলেন, ‘পিকনিকে নাচানাচির সময় নিজেদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। রাতেই রাজন নামের এক যুবককে আটক করা হয়েছে।’

আরও পড়ুন- স্বাগতম ২০২১

জনপ্রিয় সংবাদ

থার্টিফার্স্ট নাইটের অনুষ্ঠানে ২ জনকে কুপিয়ে জখম

প্রকাশিত : ১১:৫৬:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১ জানুয়ারী ২০২১