১২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

স্বাগতম ২০২১

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৮:৫৮:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১ জানুয়ারী ২০২১
  • 159

অবশেষে বিশ্বের কাছ থেকে বিদায় নিলো ২০২০। নতুন বছর ২০২১ এসে গেছে আমাদের মাঝে। পরম আগ্রহে পৃথিবীর মানুষ ২০২১-কে স্বাগতম জানিয়েছে । পাওয়া না পাওয়ার নানা কাব্য নিয়ে মহাকালের গর্ভে হারিয়ে গেল ২০২০। পুরাতনের গ্লানি ভুলে পূর্বাকাশে উদিত হয়েছে নতুন সূর্য। পুরানো সকল আনন্দ-বেদনা কালের মহাস্রোতে হয়েছে ইতিহাস। বিদায়ী ২০২০।

মহাকবি কায়কোবাদ তার নববর্ষ কবিতায় বলেছেন, ‘ওহে পান্থ!/অতীতের সুখ-দুঃখ ভুলে যাও তুমি/ঐ যে ব্রহ্মাণ্ড জুড়ে/সম্মুখে রয়েছে পড়ে/তোমার সে কর্মক্ষেত্র-মহারঙ্গ ভূমি।’ শত বেদনা, দুঃখ-কষ্ট, গ্লানি, প্রাকৃতিক বিপর্যয়, শোক কাটিয়ে মানুষ এগিয়ে যায়। নতুন সূর্যের উদয়ে প্রতিটি জীবন দেখে নতুন স্বপ্ন।

বৃহস্পতিবার রাত ১২টায় ঘড়ির কাঁটা শূন্যের ঘর অতিক্রমের সঙ্গে সঙ্গেই গণনা শুরু হয়েছে নতুন বছরের। ২০২০ সালের ফেলে আসা ক্লান্তি, হতাশা, ক্ষোভ, ভুল, দুঃখকে দূরে সরিয়ে দিয়ে নতুন উদ্যমে পথচলার বাসনা নিয়ে পুবাকাশে উঠেছে ২০২১ সালের নতুন সূর্য। স্বাগতম ২০২১।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

২০২০ বছরটি গোটা বিশ্ব মহামারির থাবায় ছিল বিধ্বস্ত। করোনার ছোবলে প্রিয়জন হারিয়ে, ভবিষ্যৎ অনিশ্চিয়তায় বিষাদময় হয়ে উঠেছে জীবন ধারণ। সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং শিক্ষাসহ সবক্ষেত্রেই করোনাভাইরাসের প্রভাবে এসেছে স্থবিরতা। আমাদের জাতীয় জীবনে এসেছে নানা দুর্ভোগ, এসেছে উত্থান-পতন। নতুন বছরে সবার প্রত্যাশা করোনাভাইরাসের এই ক্ষত থেকে নিরাময় হয়ে মুক্তি পাবে গোটা পৃথিবী।

সারা বিশ্বে করোনা কেড়ে নিয়েছে বুদ্ধিজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ লাখো মানুষকে। নতুন বছরে প্রিয়জন হারানোর বেদনা ভুলে আবার ঘুরে দাঁড়াবে মানুষ।

প্রতিবছরই বিশ্বের নানা প্রান্তে বর্ণিল আয়োজনের মধ্যে উদযাপিত হত এই ইংরেজি বর্ষবরণ। তবে এবার লাখো প্রাণকেড়ে নেওয়া করোনার কারণে বিষণ্নতা মোড়ানো এ উৎসব। স্বাস্থ্যবিধি মেনে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সীমাবদ্ধ আয়োজনে বরণ করে নেওয়া হচ্ছে নতুন বছর। সীমিত পরিসরে বর্ণিল আলোকচ্ছটার মধ্য দিয়ে ২০২১ কে স্বাগত জানাচ্ছে বিশ্বের দেশগুলো।

২০২০ সাল বিষাদের বছর হলেও অর্জনও বাংলাদেশের কম নয়। পদ্মার বুকে স্বপ্নের সেতু দৃশ্যমান হওয়া, রেমিট্যান্স ও রিজার্ভে রেকর্ড, রোহিঙ্গাদের ভাসানচরে পাঠানো, যুবা ক্রিকেট দলের আইসিসির অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় ছিল বড় প্রাপ্তি।

আরও পড়ুন- ২০২১ সালের বই উৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

যা হোক- করোনায় বিধ্বস্ত পৃথিবীতে সকল অনিশ্চিয়তা কাটিয়ে, মৃত্যুকে জয় করে আবারও সবাই স্বাভাবিক জীবনে ফিরে আসবে –এটাই ২০২১ সালের প্রত্যাশা।

সবাইকে দেশ সামাচারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

জনপ্রিয় সংবাদ

স্বাগতম ২০২১

প্রকাশিত : ০৮:৫৮:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১ জানুয়ারী ২০২১