১১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

তথ্য পাচার করায় সিডিবিএলের বিরুদ্ধে বিএসইসির তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের তথ্যভান্ডার খ্যাত সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশের (সিডিবিএল) বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সম্প্রতি সংস্থাটির বিরুদ্ধে বিনিয়োগকারীদের তথ্য পাচার করাসহ আরও বেশকিছু অভিযোগ উঠেছে। ফলে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, গত সোমবার (৩ জুলাই) গঠিত তদন্ত কমিটির সদস্যরা হলেন, বিএসইসির উপ-পরিচালক মো. বনি ইয়ামিন খান, সহকারী পরিচালক মোহাম্মদ দস্তগীর হোসাইন, মো. সাজ্জাদ হোসাইন এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপক মো. দীন ইসলাম মোল্লা। বিএসইসির পরিচালক মো. ফখরুল ইসলাম মজুমদার তদন্ত কমিটির দেখভাল করবেন। তদন্ত কমিটিকে আগামী ৬০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিএসইসির বিজ্ঞপ্তিতে বলা হয়, সার্ভার থেকে তথ্য পাচার ও জাল সার্টিফিকেট দিয়ে চাকরির অভিযোগের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বিএসইসির দৃস্টিগোচর হয়েছে। শেয়ারবাজারের উন্নয়নে এবং বিনিয়োগকারীদের স্বার্থে কমিশন বিষয়টি তদন্ত করার প্রয়োজন মনে করছে। এমতাবস্থায় ডিপজিটরি আইন, ১৯৯৯ এর ১৩ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

তথ্য পাচার করায় সিডিবিএলের বিরুদ্ধে বিএসইসির তদন্ত কমিটি গঠন

প্রকাশিত : ০৫:১৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩