০৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

৭ কোটি টাকায় অফিসের জায়গা কিনবে সিটি ইন্স্যুরেন্স

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি সিটি ইন্স্যুরেন্স পিএলসি ৭ কোটি টাকা ব্যয়ে অফিস স্পেস ও গাড়ি পার্কিংয়ের জায়গা কেনার সিদ্ধান্ত নিয়েছে। রাজধানীর মতিঝিলের আরামবাগে একটি বাণিজ্যিক ভবনের নবম তলায় অফিস স্পেস এবং বেজমেন্টে গাড়ি পার্কিংয়ের জায়গা কিনবে কোম্পানিটি। তবে এ সম্পত্তি কেনার জন্য বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষসহ (আইডিআরএ) সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিতে হবে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইটে প্রকাশিত তথ্য থেকে এ সিদ্ধান্তের বিষয়টি জানা গেছে।

কোম্পানির তথ্য অনুযায়ী, গত ২৬ অক্টোবর অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় বাণিজ্যিক স্পেস কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, মতিঝিলের আরামবাগের ১০/২ নম্বর ঠিকানায় অবস্থিত গাউসিয়া কাশেম সেন্টারে মোট ৫ হাজার ৯২৬ বর্গফুট জায়গা কিনবে সিটি ইন্স্যুরেন্স।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এর মধ্যে ভবনটির নবম তলায় ৫ হাজার ৭৮২ বর্গফুট অফিস স্পেস এবং বেজমেন্টে ১৪৪ বর্গফুট গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে। প্রতি বর্গফুটের আনুমানিক মূল্য ১১ হাজার ৮১২ টাকা ৩৬ পয়সা হিসাবে সম্পত্তিটির মোট ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ৭ কোটি টাকা।

তবে এই ক্রয়মূল্যের বাইরে মূল্য সংযোজন কর (ভ্যাট), অন্যান্য কর, স্ট্যাম্প শুল্ক, নিবন্ধন ফি ও আনুষঙ্গিক ব্যয় যুক্ত হবে। ফলে সম্পত্তি কেনার ক্ষেত্রে কোম্পানিটির প্রকৃত ব্যয় ৭ কোটি টাকার বেশি হবে।

কোম্পানিটি জানিয়েছে, সম্পত্তি কেনার সিদ্ধান্ত বাস্তবায়নে আইডিআরএ এবং প্রযোজ্য ক্ষেত্রে অন্যান্য সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন প্রয়োজন। এসব অনুমোদন পাওয়ার পরই সম্পত্তি কেনার পরবর্তী কার্যক্রম সম্পন্ন করা হবে।

জনপ্রিয় সংবাদ

৭ কোটি টাকায় অফিসের জায়গা কিনবে সিটি ইন্স্যুরেন্স

প্রকাশিত : ০৬:০১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬