১১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

সূচকের সামান্য উত্থানে বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কর্মদিবসে মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। বুধবার ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে বড় ব্যবধানে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইতে ৮৯০ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বুধবার ডিএসইতে আগের দিন থেকে ২৯০ কোটি ৪০ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গেল কর্মদিবসে ডিএসইতে ৬০০ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিকে বাজার বিশ্লেষণ করে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৩৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ৬৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৯২ পয়েন্টে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বুধবার ডিএসইতে ৩৭২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ১০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮০টির।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। বুধবার সিএসইতে ২১ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সূচকের সামান্য উত্থানে বেড়েছে লেনদেন

প্রকাশিত : ০৩:৩৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩