১২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

বিদায়ী সপ্তাহে সূচকের উত্থানেও লেনদেনে ভাটা

নিজস্ব প্রতিবেদক: সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন টাকার অংকে লেনদেনের পরিমাণ কমেছে। আলোচিত সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে ২৩.৫৫ শতংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে ২ হাজার ৯৫৮ কোটি ৪৭ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। গেল সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৩ হাজার ৮৬৯ কোটি ৬১ লাখ ১১ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৯১১ কোটি ১৩ লাখ ৬৭ হাজার টাকার বা ২৩.৫৫ শতাংশ লেনদেন কমেছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধান দশমিক ৬২ শতাংশ বা ৩৯ দশমিক ২৩ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩১৯ পয়েন্টে অবস্থান করছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আলোচিত সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৫ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৮৭ পয়েন্টে অবস্থান করছে।

অপরদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭.৫৫ পয়েন্ট বা দশমিক ৫৫ শতাংশ বেড়েছে। ডিএসইতে গত সপ্তাহে ৪০৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ১৬২টির, কমেছে ২৩টির। আর ২০৮টির দাম ছিল অপরিবর্তিত।

জনপ্রিয় সংবাদ

বিদায়ী সপ্তাহে সূচকের উত্থানেও লেনদেনে ভাটা

প্রকাশিত : ১০:০৯:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩