১২:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

ঈদে আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে ৫ দিন

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আগামী মঙ্গলবার (২৭ জুন ) সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। ওই দিনসহ ২৮, ২৯ ও ৩০ জুন (মোট ৪ দিন) ঈদুল আজহার ছুটি থাকবে। এর পরদিন শনিবার ( ১ জুলাই) সাপ্তাহিক ছুটি একই দিন ব্যাংক হলিডে। ঈদ ও সাপ্তাহিক ছুটি সব মিলিয়ে আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে পাঁচ দিন।

বৃহস্পতিবার (২২ জুন) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।

এতে বলা হয়, আগামী ২৭ জুন মঙ্গলবার সাধারণ ছুটি ঘোষিত হওয়ায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আগামী ২৭, ২৮, ২৯ ও ৩০ জুন রোজ মঙ্গল, বুধ, বৃহস্পতি ও শুক্রবার (০৪ দিন) বাংলাদেশে কার্যরত সকল আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে এর পরদিন শনিবার (১ জুলাই) সাপ্তাহিক ছুটি থাকায় ওইদিনও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ১৮(ছ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ জারি করা হয়েছে বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জনপ্রিয় সংবাদ

ঈদে আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে ৫ দিন

প্রকাশিত : ০৬:৩৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩