১২:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

সূচকের পতনেও বাড়ল লেনদেন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কর্মদিবসে মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইতে ৫৯০ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। মঙ্গলবার ডিএসইতে আগের দিন থেকে ৫৭ কোটি ৭৬ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গেল কর্মদিবসে ডিএসইতে ৫৩৩ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিকে বাজার বিশ্লেষণ করে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩০১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৮৪ পয়েন্টে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

মঙ্গলবার ডিএসইতে ৩৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৯টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৯টির।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ১৭ পয়েন্ট কমেছে। মঙ্গলবার সিএসইতে ২০ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সূচকের পতনেও বাড়ল লেনদেন

প্রকাশিত : ০৪:০১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩