নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহে চতুর্থ কর্মদিবসে মূল্য সূচকের সামান্য উত্থানে শেষ হয়েছে লেনদেন। তবে বুধবার ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কমেছে। অন্যদিকে সিএসইতে একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ডিএসইতে ৫২৭ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বুধবার ডিএসইতে গেল কর্মদিবস থেকে ১১৮ কোটি ৬৩ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গেল কর্মদিবসে ডিএসইতে ৬৪৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
এদিকে বাজার বিশ্লেষণ করে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২১১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৪৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২০২ পয়েন্টে।
বুধবার ডিএসইতে ৩০৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫২টির, কমেছে ৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯০টির।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ২ পয়েন্ট। এদিন সিএসইতে ৭ কোটি ৮৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অনলাইন ডেস্ক 






















