০৬:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাপুয়া নিউগিনি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১০:৩৬:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩
  • 34

নিজস্ব প্রতিবেদক: পাপুয়া নিউগিনির নিউ ব্রিটেন অঞ্চলে ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।

রোববার (২৬ ফেব্রুয়ারি) হওয়া ভূমিকম্পটির গভীরতা ছিল ৬৫ কিলোমিটার। এখনও গুরুতর ক্ষয়ক্ষতি বা আঘাতের কোনো খবর পাওয়া যায়নি। এর আগে, গতকাল শনিবার তুরস্কের আনাতোলিয়ান প্রদেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। ৫ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্পের গভীরতা ছিল ৭ কিলোমিটার।

একইদিন জাপানের উত্তরাঞ্চলীয় হোক্কাইডো দ্বীপেও শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। হোক্কাইডো দ্বীপের পূর্ব অংশ রিখটার স্কেলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জনপ্রিয় সংবাদ

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাপুয়া নিউগিনি

প্রকাশিত : ১০:৩৬:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩