নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে সব ধরনের মূল্য সূচকের পতনে শেষ হয়েছে লেনদেন। গেল সপ্তাহে ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে। আলোচ্য সপ্তাহে ডিএসইর লেনদেন কমেছে ৩৫.৩১ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৯২ কোটি ২৫ লাখ ১২ টাকার শেয়ার। এর আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ১১১ কোটি ১৯ লাখ ৬৮ হাজার ৮৩৯ হাজার টাকার।
অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ১ হাজার ১৮ কোটি ৬৮ লাখ ৪৮ হাজার টাকার বা ৪৮.২৫ শতাংশ লেনদেন কমেছে। ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৪১ দশমিক ৯ পয়েন্ট বা দশমিক ৬৬ শতাংশ কমে ৬ হাজার ২০৫পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ২ দশমিক ৮৬ পয়েন্ট কমে ২ হাজার ২২১ পয়েন্টে অবস্থান করছে।
অপরদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০.৭৬ পয়েন্ট বা দশমিক ৭৯ শতাংশ কমেছে। ডিএসইতে গত সপ্তাহে ৪০০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ১৫টির, কমেছে ১৫৩টির। আর ১৮২টির দাম ছিল অপরিবর্তিত।
অনলাইন ডেস্ক 






















