আর্ন্তজাতিক ডেস্ক: ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলার প্রভাবে দমকা হওয়া, প্রবল বর্ষণ ও জলোচ্ছাস শুরু হয়েছে নিউজিল্যান্ডের বৃহত্তম শহর অকল্যান্ড, নর্থ আইল্যান্ড ও তার আশপাশের এলাকায়। পাশাপাশি বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে ৫৮ হাজারেরও বেশি বাড়িঘর।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাতের দিকে অস্ট্রেলিয়ার তাসমান সাগরে নরফোক দ্বীপপুঞ্জের কাছে ঘনীভূত হয় গ্যাব্রিয়েলা।
বর্তমানে ঘূর্নিঝড়টি নিউজিল্যান্ডের সরকারি দুর্যোগ মোকাবিলা বিভাগের অকল্যান্ড শাখার উপ প্রধান র্যাচেল কেলেহার সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এখন অকল্যান্ড ও তার আশপাশের এলাকায় যে আবহওয়া বিরাজ করছে, সেটিকে ঘূর্ণিঝড়ের প্রাথমিক স্তর বলা যায়। সোমবার দিনের শেষে কিংবা মঙ্গলবার সকালের দিকে নিউজিল্যান্ডের উপকূলে সেটি আছড়ে পড়বে।’
অনলাইন ডেস্ক 






















