১১:০৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

ক্রিকেটকে বিদায়ের ঘোষণা দিলেন কামরান আকমল

নিউজ ডেস্ক: পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক-ব্যাটার কামরান আকমল দীর্ঘদিন জাতীয় দলের বাইরে। এবার সব ধরনের ক্রিকেটকে বিদায় ঘোষণা করলেন তিনি। ঘরোয়া ক্রিকেটেও আর খেলবেন না বলে জানিয়েছেন কামরান আকমল।

খেলা থেকে অবসর নিলেও ক্রিকেটের সঙ্গেই জড়িয়ে রাখছেন নিজেকে। পাকিস্তান সুপার লিগের ফ্র্যাঞ্চাইজি পেশোয়ার জালমির ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করবেন আকমল।

সব ধরনের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করে ৪১ বছরের আকমল বলেন, পাকিস্তান ক্রিকেট বোর্ড আমাকে বিশেষ একটি দায়িত্ব দিয়েছে। এর পর আর আমার খেলা চালিয়ে যাওয়ার কোনো অর্থ হয় না। নিজের দায়িত্ব যথাযথভাবে সামলানোর পর সময় পেলে ছোটখাটো লিগ খেলতে পারি খুব বেশি হলে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

২০০২ সালে পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় আকমলের। দেশের হয়ে শেষ খেলেছেন ২০১৭ সালে। পাকিস্তানের হয়ে ৫৩ টেস্ট, ১৫৭ একদিনের ম্যাচ এবং ৫৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন কামরান আকমল।

জনপ্রিয় সংবাদ

ক্রিকেটকে বিদায়ের ঘোষণা দিলেন কামরান আকমল

প্রকাশিত : ১২:৪০:২০ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩