নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কর্মদিবসে মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও কমেছে লেনদেন। ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ডিএসইতে ৫৮০ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে গেল কর্মদিবস থেকে ৭ কোটি ৫৮ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গেল কর্মদিবসে ডিএসইতে ৫৭৩ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
এদিকে বাজার বিশ্লেষণ করে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৭৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২২৩ পয়েন্টে।
এদিন ডিএসইতে ৩৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪০টির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৪টির।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিচ সূচক সিএএসপিআই ৩২ পয়েন্ট বেড়েছে। আজ সিএসইতে ৮ কোটি ৪৪ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অনলাইন ডেস্ক 






















