০১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

সূচকের পতনেও ডিএসইতে লেনদেন ছাড়াল ৯৩৪ কোটি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কর্মদিবসে মূল্য সূচকের পতনে শেষ হয়েছে লেনদেন। আজ ডিএসইতে লেনদেন বেড়েছে আরও এক ধাপ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইতে ৯৩৪ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ২ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন। আজ ডিএসইতে গেল কর্মদিবস থেকে ৩৩ কোটি ৮১ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গেল কর্মদিবসে ডিএসইতে ৯০০ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিকে বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৫৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২১০ পয়েন্টে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বুধবার ডিএসইতে ৩৬৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৯টির, কমেছে ১৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮১টির।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৪১ পয়েন্ট কমেছে। আজ সিএসইতে ১৭ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সূচকের পতনেও ডিএসইতে লেনদেন ছাড়াল ৯৩৪ কোটি

প্রকাশিত : ০৩:০০:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩