১২:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

সূচকের কিছুটা উত্থান কমেছে লেনদেন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৩:০৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩
  • 44

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কর্মদিবসে মূল্য সূচকের কিছুটা উত্থানে শেষ হয়েছে লেনদেন। এদিন ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ সামান্য কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইতে ৫০৭ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে গেল দিন থেকে ২৪ কোটি ৮৪ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গেল কর্মদিবসে ডিএসইতে ৫৩২ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিকে বাজার বিশ্লেষণ করে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২১৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৯ পয়েন্টে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আজ ডিএসইতে ৩৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫২টির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭১টির।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএসপিআই দশমিক ৯১ পয়েন্ট বেড়েছে। আজ সিএসইতে ৫ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সূচকের কিছুটা উত্থান কমেছে লেনদেন

প্রকাশিত : ০৩:০৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩