১০:১০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

প্রথম সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখী ক্রোয়েশিয়া

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৪:৫৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২
  • 59

নিজস্ব প্রতিবেদক: দেখতে দেখতে প্রায় শেষ হয়ে এলো কাতার বিশ্বকাপের এবারের আসর। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে আজ মঙ্গলবার মাঠে নামবে এবারের হট ফেবারিট আর্জেন্টিনা এবং গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়া। লুসাইল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়।

মহাগুরুত্বপূর্ণ এই লড়াইয়ে কেমন হবে দুই দলের একাদশ? আর্জেন্টিনার জন্য একটু দুশ্চিন্তা আছে বৈকি! আগের ম্যাচে স্প্যানিশ রেফারি মাতিও লাহোজ যেভাবে কার্ডের বন্যা বইয়ে দিয়েছিলেন, সেজন্য আর্জেন্টিনার দুই ফুটবলার এরই মধ্যে এক ম্যাচ নিষিদ্ধ হয়ে গেছেন।

বিশ্বকাপে এর আগে দুইবার মুখোমুখি হয়েছিল দুই দল। ১৯৯৮ সালে প্রথম দেখায় আর্জেন্টিনা ১-০ গোলে হারিয়েছিল ক্রোয়েশিয়াকে। তবে পরের দেখায় ক্রোয়েশিয়া বড় ব্যবধানেই জিতেছে। সর্বশেষ ২০১৮ বিশ্বকাপের গ্রুপপর্বে আর্জেন্টিনাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল ক্রোয়াটরা। এটিই যে কোনো প্রতিযোগিতায় দুই দলের সর্বশেষ লড়াই।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তবে সবদিকে ‘সমানে সমান’ হলেও একটি পরিসংখ্যান এগিয়ে রাখতে পারে আর্জেন্টিনাকে। কাতার বিশ্বকাপের আগে এখন পর্যন্ত চারবার সেমিফাইনাল খেলেছে আলবিসেলেস্তেরা। যেখানে একবারও হারের মুখ দেখতে হয়নি তাদের।

বিশ্বকাপ ফুটবলের প্রথম আসর ১৯৩০ সালে সেমিফাইনালে খেলে আর্জেন্টিনা। এরপর ১৯৮৬ সালে মেক্সিকো বিশ্বকাপে, ১৯৯০ সালের ইতালি বিশ্বকাপে এবং ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে শেষ চারে নাম লিখিয়েছিল আলবিসেলেস্তেরা। প্রতিবারই উঠেছে ফাইনালে।

জনপ্রিয় সংবাদ

প্রথম সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখী ক্রোয়েশিয়া

প্রকাশিত : ০৪:৫৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২