০৯:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

তাইওয়ানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জন নিহত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৪:১৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১
  • 78

তাইওয়ানের দক্ষিণাঞ্চলের একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৪৬ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ভোরে দেশটির কাওহসিয়ুং এলাকার ওই ভবনে আগুন ছড়িয়ে পড়লে প্রাণহানির ঘটনা ঘটে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট ও রুশ সংবাদমাধ্যম স্পুটনিক নিউজ।

   চীন
প্রাথমিক তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতে কাওহসিয়ুং এলাকার ওই বহুতল ভবনটির দ্বিতীয় তলায় সর্বপ্রথম আগুনের সূত্রপাত হয়। এরপর সেটি পুরো ভবনে ছড়িয়ে পড়ে। কয়েকটি রিপোর্টের বরাত দিয়ে স্পুটনিক নিউজ জানিয়েছে, ভবনের ৭ম থেকে ১১ তলা পর্যন্ত আবাসিক অ্যাপার্টমেন্টে মূলত নিম্ন আয়ের বিভিন্ন পরিবার বসবাস করত। এছাড়া ভবনটিতে ১০০ জনের বেশি মানুষ বসবাস করতেন। তাদের অনেকেই বয়স্ক নাগরিক।
অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা তাইওয়ানের গণমাধ্যমকে জানিয়েছেন, ভোর ৩টার দিকে তারা একটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন।
জনপ্রিয় সংবাদ

তাইওয়ানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জন নিহত

প্রকাশিত : ০৪:১৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১