০৫:০৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

তিস্তা ব্যারেজের সব গেট খুলে দিলো ভারত

বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী নদীগুলোর পানি অস্বাভাবিক হারে বাড়তে থাকায় চাপ কমাতে অন্তত ৬০টি জলকপাট খুলে দিয়েছে ভারত।

পশ্চিমবঙ্গ সেচ বিভাগ বলছে, পশ্চিমবঙ্গ, সিকিম ও ভুটানে ভারি বৃষ্টির কারণে গজলডোবা তিস্তা ব্যারেজে পানির পরিমাণ বাড়ায় খুলে দেয়া হয়েছে ৪৪টি গেইটের সবগুলো। বুধবারও পানি ছাড়ার পরিমাণ ছিলো ১,৪৫০ কিউসেক।

এছাড়া ফারাক্কার ৮টি গেট খোলার কথা জানিয়েছে প্রশাসন। অতিরিক্ত পানির চাপ বেড়ে যাওয়ায়, ঝাড়খন্ডের তিলপাড়া ব্যারেজের ৫টি গেইট খুলে দেয়া হয়েছে। এছাড়া বিহারের সাথে পশ্চিমবঙ্গের লাগোয়া দামোদর ব্যারেজের ৩টি গেইট খুলে দিয়েছে সেখানকার প্রশাসন।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

যেভাবে বৃষ্টি হচ্ছে, তাতে তিস্তার পানি আরো বাড়ার শঙ্কায় পড়েছেন উপকূলীয় অঞ্চলের মানুষ। তলিয়ে যেতে পারে বাংলাদেশের সীমান্তবর্তী নীচু গ্রামগুলো। এরই মধ্যে পানি ঢুকতে শুরু করেছে বিভিন্ন এলাকায়।

জনপ্রিয় সংবাদ

তিস্তা ব্যারেজের সব গেট খুলে দিলো ভারত

প্রকাশিত : ০৬:৩৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১