১১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

কানাডায় দুই গাড়ির সংঘর্ষে ৩ বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১১:১৮:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১
  • 128

কানাডার ম্যানিটোবায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ভোর ৬টা ২০ মিনিটে আরবর্গ শহরের উত্তরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– আদিত্য নোমান, আরানুর আসাদ চৌধুরী ও রসুল বাঁধন। তাদের বয়স আনুমানিক ২৩ থেকে ২৫ বছর হবে। তারা সবাই ম্যানিটোবা বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র ছিলেন।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  এক্সলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশি কমিউনিটির আবদুল বাতেন জানান, নিহত ওই তিন ছাত্র ম্যানিটোবা শহরে নর্দার্ন লাইফের অরোরার আলোকচ্ছটা দেখতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে উইনিপেগ শহর থেকে ১১৫ কিলোমিটার দূরে আরবর্গ শহরের উত্তরে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলে তারা নিহত হন।

তিনি আরও বলেন, কমিউনিটিতে তারা জনসেবামূলক কর্মকাণ্ডে ব্যাপক পরিচিত ছিলেন। বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

এ ঘটনায় আহত অপর গাড়ির চালক ৫৩ বছর বয়সী এক নারীকে আশঙ্কাজনক অবস্থায় উইনিপেগের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

আরো পড়ুন-  কানাডায় ৪ বাংলাদেশির ওপর গুলিবর্ষণ

জনপ্রিয় সংবাদ

কানাডায় দুই গাড়ির সংঘর্ষে ৩ বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত : ১১:১৮:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১