১১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনাকে হত্যাচেষ্টা: সাবেক এমপিসহ ৫০ আসামির সাজা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১২:৩৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১
  • 109

২০০২ সালে সাতক্ষীরার কলারোয়ায় তৎকালীন বিরোধী দলীয় নেতা, আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ তিনজনের ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও বাকিদ ৪৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ূন কবির এ রায় ঘোষণা করেন। এর আগে গত ২৭ জানুয়ারি যুক্তিতর্ক শেষে ৩৪ আসামির জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

আসামিদের মধ্যে রয়েছেন কলারোয়ার সাবেক মেয়র ও বিএনপি নেতা গাজী আক্তারুল ইসলাম, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুস সাত্তার, সুপ্রিমকোর্টের অ্যাডভোকেট আবদুস সামাদ, সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন ও আবদুর রকিব মোল্লা এবং বিএনপি নেতা তামিম আজাদ মেরিন।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  এক্সলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

কারাগারে থাকা আসামিরা হলেন, সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব, আশরাফ হোসেন, নজরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, শেখ তামিম আজাদ মেরিন, আব্দুর রকিব মোল্যা, আক্তারুল ইসলাম, আব্দুল মজিদ, হাসান আলী, ময়না, আব্দুস সাত্তার, তোফাজ্জেল হোসেন সেন্টু, জহুরুল ইসলাম, গোলাম রসুল, অ্যাড. আব্দুস সাত্তার, আব্দুস সামাদ, আলতাফ হোসেন, শাহাবুদ্দিন, সাহেব আলী, সিরাজুল ইসলাম, রকিব, ট্রলি শহীদুল, মনিরুল ইসলাম, শেখ কামরুল ইসলাম, ইয়াছিন আলী, শেলী, শাহিনুর রহমান, দিদার মোড়ল, সোহাগ হোসেন, মাহাফুজুর মোলা, আব্দুল গফফার গাজী, রিঙ্কু, অ্যাড. আব্দুস সামাদ, টাইগার খোকন ওরফে বেড়ে খোকন। পলাতক রয়েছেন, আব্দুল কাদের বাচ্চু, মফিজুল ইসলাম, আলাউদ্দিন, খালেদ মঞ্জুর রোমেল, আরিফুর রহমান, রিপন, ইয়াছিন আলী, রবিউল ইসলাম, মাজাহারুল ইসলাম, আব্দুল খালেক, আব্দুর রব, সঞ্জু, নাজমুল হোসেন, জাবিদ রায়হান লাকী, কণক ও মাহাফুজুর রহমান।

এ মামলায় অভিযুক্ত ৫০ আসামির একজন টাইগার খোকন অন্য মামলায় জেলহাজতে আটক রয়েছে। পলাতক রয়েছে সাবেক পৌর কাউন্সিলর আবদুল কাদের বাচ্চুসহ ১৫ জন।

সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির তাদের জামিন বাতিল করেন। গত ৪ ডিসেম্বর মামলাটির বিচারিক কার্যক্রম শুরু হয়। এতে ২০ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।

২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরায় একজন মুক্তিযোদ্ধার নির্যাতিত স্ত্রীকে হাসপাতালে দেখে মাগুরায় ফিরে যাচ্ছিলেন তৎকালীন বিরোধীদলীয় নেতা আওয়ামী লীগ সভানেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কলারোয়ায় পৌঁছতেই সড়কে একটি বাস আড় করে দিয়ে তার পথরোধ করা হয়। এ সময় জটলার সৃষ্টি হলে সেই সুযোগে শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা ইটপাটকেল ও জুতা-স্যান্ডেল ছুড়ে সহিংসতার সৃষ্টি করে।

আরো পড়ুন- গণতন্ত্র সূচকে বাংলাদেশের চার ধাপ অগ্রগতি

এতে তিনি প্রাণে রক্ষা পেলেও তার সফরসঙ্গী অনেকে আহত হন।

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে হত্যাচেষ্টা: সাবেক এমপিসহ ৫০ আসামির সাজা

প্রকাশিত : ১২:৩৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১