১২:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

দৃষ্টিনন্দন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে শিলিগুড়ি থেকে

দৃষ্টিনন্দন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শিলিগুড়ি থেকে। শিলিগুড়ির বাসিন্দারা ঘুম ভেঙে চোখ মেলেই উপভোগ করতে পারেন পৃথিবীর এই তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার চোখধাঁধানো  অপরুপ সৌন্দর্য।

চোখ ধাঁধানো এই কাঞ্চনজঙ্ঘা ও শিলিগুড়ি শহরের দূরত্ব ১০০ কিলোমিটার হলেও ২৮ হাজার ১৬৯ ফুট উঁচু এই পর্বতশঙ্গ দৃশ্যমান।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে এখন বেশিরভাগ মানুষ ঘরবন্দি থাকার কারণে শিলিগুড়িতে বায়ুদূষণ  অনেক কমেছে। ফলে দৃষ্টিনন্দন কাঞ্চনজঙ্ঘা দেখা সম্ভব হয়েছে এখন।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

দীর্ঘদিন মানুষ ঘরবন্দি থাকায় প্রকৃতি তার প্রাণ ফিরে পেয়েছে। অনেক সড়কে মানুষের দেখা নেই, সেখানে বিচরণ করেছে বন্যপ্রাণীর দল। নদীর জল হয়েছে স্বচ্ছ। বায়ুদূষণও নেমে গেছে সর্বনিম্ন স্তরে।

ভারতের সিকিম রাজ্যের সঙ্গে নেপালের পূর্বাঞ্চলীয় সীমান্তে অবস্থিত নান্দনিক টুরিস্ট স্পট কাঞ্চনজঙ্ঘা। আছে পশ্চিমে তামুর নদী আর উত্তরে লহনাক চু নদী। এ ছাড়া জংসং লা শৃঙ্গ এবং পূর্বদিকে আছে তিস্তা নদী।

দৃষ্টিনন্দন কাঞ্চনজঙ্ঘা মূলত হিমালয় পর্বতমালার পর্বতশৃঙ্গ। মাউন্ট এভারেস্ট ও কেটুর পর এটি পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ। যার উচ্চতা ৮ হাজার ৫৮৬ মিটার বা ২৮ হাজার ১৬৯ ফুট।

আরো পড়ুন- নেত্রকোনার দুর্গাপুর যেন পৃথিবীর বুকেই স্বর্গ

জনপ্রিয় সংবাদ

দৃষ্টিনন্দন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে শিলিগুড়ি থেকে

প্রকাশিত : ০৮:২৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০