১২:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

বাংলাদেশ ফাইন্যান্সে নতুন নেতৃত্ব: চেয়ারম্যান জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান আবদুল আজিজ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০১:৪০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • 3

বাংলাদেশ ফাইন্যান্স পিএলসি-এর ২৯৬তম পরিচালনা পর্ষদের সভায় ২৫ নভেম্বর ২০২৬ তারিখে কোম্পানির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন শেখ মোহাম্মদ জাকির হোসেন এবং ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব আবদুল আজিজ। রাজধানীর ঢাকায় কোম্পানির প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

শেখ মোহাম্মদ জাকির হোসেন একজন বিশিষ্ট আইনজ্ঞ এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট। তিনি সুপ্রিম ল চেম্বার্সের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যাংকিং ও অর্থায়ন, করপোরেট ও বাণিজ্যিক আইন, প্রকল্প অর্থায়ন এবং বৈদেশিক বাণিজ্য অর্থায়নে তাঁর রয়েছে ব্যাপক অভিজ্ঞতা। তিনি বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক পিএলসি, অগ্রণী ব্যাংক পিএলসি, বাংলাদেশ ফাইন্যান্স পিএলসি এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডসহ (আরইবি) বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের আইন উপদেষ্টা ও প্যানেল আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান জনাব আবদুল আজিজ একজন অভিজ্ঞ ব্যাংকার। ব্যাংকিং কার্যক্রম, করপোরেট ব্যাংকিং, বিনিয়োগ, বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা এবং কৌশলগত ব্যবস্থাপনাসহ ব্যাংকিং খাতে তাঁর প্রায় চার দশকের অভিজ্ঞতা রয়েছে। ১৯৮৬ সালে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসির মাধ্যমে তিনি তাঁর কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি এবং শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। শাহজালাল ইসলামী ব্যাংকে তিনি চিফ বিজনেস অফিসার (সিবিও) হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০২৫ সালের জানুয়ারি থেকে তিনি এক্সিম ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। এ পদে তিনি ব্যাংকের সার্বিক ব্যবসায়িক কার্যক্রম, বিনিয়োগ এবং কৌশলগত উদ্যোগ তদারকি করছেন।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বাংলাদেশ ফাইন্যান্সের প্রাতিষ্ঠানিক অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ সময়ে এ নেতৃত্ব পরিবর্তন ঘটেছে। আইন, ব্যাংকিং ও অর্থায়ন খাতে নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের সম্মিলিত অভিজ্ঞতা পরিচালনা পর্ষদের কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে করপোরেট সুশাসন জোরদার, পরিচালন সক্ষমতা বৃদ্ধি, অংশীজনদের আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতা ও টেকসই প্রবৃদ্ধি অর্জনে তাঁদের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

বাংলাদেশ ফাইন্যান্সে নতুন নেতৃত্ব: চেয়ারম্যান জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান আবদুল আজিজ

বাংলাদেশ ফাইন্যান্সে নতুন নেতৃত্ব: চেয়ারম্যান জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান আবদুল আজিজ

প্রকাশিত : ০১:৪০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬