০৮:০৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

৫ হাজার ৫৬০ কোটি টাকার আইপিও আনছে রেজারপে

 শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রস্তুতি নিচ্ছে ভারতের বেঙ্গালুরুভিত্তিক আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান রেজারপে সফটওয়্যার লিমিটেড। প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে ৫ হাজার ৫৬০ কোটি ৮৩ লাখ টাকা সংগ্রহের পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।

ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৭ সালের ফেব্রুয়ারির মধ্যে আইপিও ছাড়ার লক্ষ্য নির্ধারণ করেছে রেজারপে। এ লক্ষ্যে ইতোমধ্যে ভারতের শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়ার (সেবি) কাছে খসড়া প্রস্তাব জমা দিয়েছে প্রতিষ্ঠানটি। গত নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে আইপিওর বিষয়ে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনও পেয়েছে তারা।

প্রতিবেদন অনুযায়ী, আইপিওর মাধ্যমে প্রায় ৬০ কোটি ডলার সংগ্রহ করতে চায় রেজারপে। প্রস্তাবিত আইপিওতে নতুন শেয়ার ইস্যুর পাশাপাশি বিদ্যমান শেয়ার বিক্রির সুযোগও রাখা হবে। তবে ইস্যুর আকার, শেয়ারের মূল্যসীমা, লটের আকার ও সময়সূচিসহ বিভিন্ন বিষয় নিয়ে এখনো আলোচনা চলছে। ফলে চূড়ান্ত প্রস্তাবে এসব বিষয়ে পরিবর্তন আসতে পারে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আইপিও পরিচালনার দায়িত্বে থাকার কথা রয়েছে অ্যাক্সিস ক্যাপিটাল, কোটাক মাহিন্দ্রা ক্যাপিটাল, সিটি গ্রুপ, গোল্ডম্যান স্যাকস ও জেপি মরগ্যানের। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

২০১৪ সালে যাত্রা শুরু করা রেজারপে মূলত ডিজিটাল লেনদেন ও আর্থিক প্রযুক্তিভিত্তিক সেবা দিয়ে থাকে। প্রতিষ্ঠানটির গ্রাহক তালিকায় রয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস, ভারতী এয়ারটেল, লেন্সকার্ট, ইন্ডিয়ান অয়েল করপোরেশন, টাটা কনসালট্যান্সি সার্ভিসেস (টিসিএস) ও সুইগির মতো বড় প্রতিষ্ঠান।

রেজারপের বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে টাইগার গ্লোবাল ম্যানেজমেন্ট, জিআইসি প্রাইভেট লিমিটেড, পিক ১৫ পার্টনার্স, ওয়াই কম্বিনেটর ও লাইটস্পিড। প্রতিষ্ঠানটির আইপিও ঘিরে বিনিয়োগকারীদের মধ্যে আগ্রহ তৈরি হতে পারে বলে ধারণা করছেন বাজারসংশ্লিষ্টরা।

উল্লেখ্য, ভারতে ২০২৬ সালে এখন পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠান আইপিওর মাধ্যমে ১ হাজার ৮৬০ কোটি ডলার সংগ্রহ করেছে। এর আগে ২০২৫ সালে আইপিও থেকে সংগ্রহের পরিমাণ ছিল ২ হাজার ২৪০ কোটি ডলার, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ।

রুপালি লাইফের ১১ কোটি টাকার ঝুঁকিপূর্ণ বিনিয়োগ, প্রশ্নের মুখে ব্যবস্থাপনা

৫ হাজার ৫৬০ কোটি টাকার আইপিও আনছে রেজারপে

প্রকাশিত : ১০:০২:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬