০৮:০৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ওয়ালটনের ৭ লাখ ৮০ হাজার শেয়ার ইস্যুর অনুমোদন দিল বিএসইসি

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ৭ লাখ ৮০ হাজার ২৩৪টি সাধারণ শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৪ নভেম্বর শেয়ার ইস্যুর বিষয়ে সম্মতিপত্র দিয়েছে বিএসইসি। ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সঙ্গে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের একীভূতকরণ পরিকল্পনার আওতায় এসব শেয়ার ইস্যু করা হবে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। সে হিসাবে নতুন ইস্যু করা শেয়ারের মোট অভিহিত মূল্য দাঁড়াবে ৭৮ লাখ ২ হাজার ৩৪০ টাকা।

একীভূতকরণ পরিকল্পনা অনুযায়ী, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিদ্যমান শেয়ারহোল্ডারদের অনুকূলে এসব সাধারণ শেয়ার ইস্যু ও বরাদ্দ করা হবে।

এ বিষয়ে হাইকোর্ট বিভাগের ৩১৮/২০২৬ নম্বর কোম্পানি মামলার আদেশ রয়েছে। ওই আদেশের আওতায় একীভূতকরণ পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে শেয়ার ইস্যুর এ অনুমোদন দিয়েছে বিএসইসি।

রুপালি লাইফের ১১ কোটি টাকার ঝুঁকিপূর্ণ বিনিয়োগ, প্রশ্নের মুখে ব্যবস্থাপনা

ওয়ালটনের ৭ লাখ ৮০ হাজার শেয়ার ইস্যুর অনুমোদন দিল বিএসইসি

প্রকাশিত : ১০:৫৬:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬