০৪:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

৬০৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সালমান এফ রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত দুদকের

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১০:২৬:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • 22

অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে জালিয়াতি এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ৬০৪ কোটি ৬৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বেক্সিমকো গ্রুপের সাবেক চেয়ারম্যান সালমান এফ রহমান ও তার ছেলে সায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৬ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির সচিব মো. সাইদুর রহমান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

সচিব সাইদুর রহমান বলেন, সালমান এফ রহমান স্কাইমার্ক ইন্টারন্যাশনাল লিমিটেড নামে অস্তিত্বহীন, নামসর্বস্ব, কাগজে প্রতিষ্ঠান গঠন করে তিন দফায় সর্বমোট ৫৪৫ কোটি টাকা অনুমোদন করেন এবং এর বিপরীতে ৫৩৮ কোটি ১৬ লাখ ২৪ হাজার ৪৮২ টাকা মাত্র নগদে ট্রান্সফার বিতরণ করে আত্মসাৎ করেন।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পরে তা সালমান এফ রহমানের প্রতিষ্ঠানের হিসাবে ট্রান্সফার করে আত্মসাৎ করা হয়। শুধু তাই নয়, একদিনে ২৩০ কোটি টাকা পর্যন্ত উত্তোলন করা হয়েছে; যা বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন এবং আইএফআইসি ব্যাংকের যে পলিসি রয়েছে, সেই পলিসির ভায়োলেশন হয়েছে, বলেন তিনি।

আইএফআইসি ব্যাংকআত্মসাৎদুদকবাংলাদেশ ব্যাংকবেক্সিমকো গ্রুপমামলাসাইদুর রহমান খানসালমান এফ রহমান

জনপ্রিয় সংবাদ

ব্রোকারেজের অনিয়মে ক্ষতি : ১৭ হাজার ৯৬৭ জন বিনিয়োগকারীর পাশে ডিএসই

৬০৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সালমান এফ রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত দুদকের

প্রকাশিত : ১০:২৬:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬