০৫:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ডিজিটাল নিরাপত্তা আইন মানুষের নিরাপত্তার জন্য: তথ্যমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৭:২৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১
  • 66

ডিজিটাল নিরাপত্তা আইন মানুষকে নিরাপদ রাখার জন্যই তৈরি করা হয়েছে বলে মন্তব্য করেছেন, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ । শুক্রবার বিকেলে চট্টগ্রামে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োজন দশ বছর আগে ছিল না। এখন এর প্রয়োজন দেখা দিয়েছে। ডিজিটালি কোনো ব্যক্তিকে হেয় করা হলে তিনি প্রতীকার পেতে যেন আইনি ব্যবস্থা নিতে পারেন তার জন্য ডিজিটাল আইন।

এ আইনের ‘অপব্যবহার’ নিয়ে সরকার সতর্ক আছে বলে জানান তথ্যমন্ত্রী।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

করাবন্দী অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যু ‘অনভিপ্রেত’ বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী।
মুশতাক আহমেদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ছিল জানিয়ে তার মৃত্যুতে শোক প্রকাশ করেন হাছান মাহমুদ। এ ঘটনায় কারা কর্তৃপক্ষের কোনো গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানান মন্ত্রী।

কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলেলর দাবিতে রাজধানীতে শুক্রবার বিক্ষোভ হয়েছে। এ বিষয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে অপরাধ দমন করা যায় না। এই কালো আইনকে কবর দেওয়ার সময় এসেছে।

তার বক্তব্যের বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, জাফরুল্লাহ সাহেব একেক সময় একেক কথা বলেন। তিনি করোনার টিকা আসার আগে অনেক সমালোচনা করেছিলেন। এরপর করোনার টিকা নিয়ে বলেছেন, এ টিকা ভালো, সবাইকে টিকা নিতে বলেছেন। তিনি আজ যা বলেছেন, কাল নিজেই অন্য কথা বলবেন। ওনার বিষয়ে কিছু বলার প্রয়োজন আছে বলে মনে করি না।

আরো পড়ুন- কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যু

ডিজিটাল নিরাপত্তা আইনে কারাবন্দী লেখক মুশতাক আহমেদ (৫৩) বৃহস্পতিবার রাতে মারা যান। তিনি গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে বন্দি ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ডিজিটাল নিরাপত্তা আইন মানুষের নিরাপত্তার জন্য: তথ্যমন্ত্রী

প্রকাশিত : ০৭:২৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১