১২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বন্যায় ক্ষতি ৩৪৯ কোটি টাকা: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক

কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক জানিয়েছেন, বন্যায় প্রাথমিকভাবে ৩৪৯ কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে। এ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছেন ৩ লাখ ৪৪ হাজার কৃষক।

তিনি বলেন, বন্যা পরিস্থিতির আর অবনতি না হলে কৃষি মন্ত্রণালয় যেসব কর্মসূচি নিয়েছে তা কাটিয়ে ওঠা যাবে এবং আমন ধানে লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে। সোমবার বন্যার ক্ষয়ক্ষতি ও তা উত্তরণে করণীয় বিষয়ে কৃষি কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা জানান মন্ত্রী।

আরো পড়ুন- ভুট্টা চাষে আগ্রহ বেশি কৃষকের, পাটে অনীহা

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

কৃষিমন্ত্রী জানান, বন্যায় আউশ, আমন, সবজি, পাটসহ বেশ কিছু ফসলের অনেক ক্ষতি হয়েছে। এসব ক্ষতি কমিয়ে আনতে অনেকগুলো উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিকল্প বীজতলা তৈরি, ক্ষতিগ্রস্ত জমিতে বিকল্প ফসলের চাষের ব্যবস্থা, নিয়মিতভাবে আবহাওয়া মনিটরিংসহ বিভিন্ন প্রস্তুতি চলছে, যাতে করে বন্যার কারণে ফসলের ক্ষতি মোকাবিলা করা যায়।

চলমান বন্যার কারণে ক্ষতিগ্রস্ত আমনের বীজতলার জন্য দ্রুত বিকল্প বীজতলা তৈরির নির্দেশ দিয়ে মন্ত্রী মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ।  এ সময়ে কর্মকর্তাদের অত্যন্ত তৎপর ও সক্রিয় থাকতে  বলেন তিনি ।

অন্যদিকে করোনা পরিস্থিতিতে কৃষি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ চ্যালেঞ্জ মোকাবিলা করতে হলে স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজনে জীবনের ঝুঁকি নিয়ে হলেও নিরলসভাবে কাজ করে যেতে হবে। পর্যাপ্ত বীজ মজুদ রয়েছে। এসব বীজ ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিতরণ করে দ্রুত নতুন বীজতলা তৈরি করতে হবে।

জনপ্রিয় সংবাদ

বন্যায় ক্ষতি ৩৪৯ কোটি টাকা: কৃষিমন্ত্রী

প্রকাশিত : ১০:৩৮:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০