১২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বের দূষিত বাতাসের নগরীতে আবারও শীর্ষে ঢাকা

ঢাকা :ফাইল ছবি

মহামারি করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে ঢাকার কল-কারখানার পাশাপাশি যানবাহন চলাচল কার্যত বন্ধ থাকলেও বাতাসের মানের উন্নতি হয়নি। বিশ্বের দূষিত বাতাসের নগরীতে শীর্ষ স্থানে আবারও ঢাকা । স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন ঢাকার বাসিন্দারা।

শনিবার এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ১৭৯ স্কোর নিয়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় সবচেয়ে খারাপ অবস্থানে উঠে এসেছে জনবহুল শহর ঢাকা।

ইন্দোনেশিয়ার জাকার্তা এবং ভারতের দিল্লি উভয়েই ১৫৫ স্কোর নিয়ে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

একিউআই সূচকে ৫০ এর নিচে স্কোর থাকার অর্থ হলো বাতাসের মান ভালো। একিউআই স্কোর ৫১ থেকে ১০০ হলে বাতাসের মান গ্রহণযোগ্য বলে ধরে নেয়া হয়। একিউআই স্কোর ১৫১ থেকে ২০০ হলে নগরবাসীর প্রত্যেকের স্বাস্থ্যের ওপর প্রভাব পড়তে পারে। এক্ষেত্রে বেশি ঝুঁকিতে থাকেন সংবেদনশীল গ্রুপ।

বিশ্বব্যাংক ও পরিবেশ অধিদপ্তরের এক প্রতিবেদনে ঢাকার বায়ুদূষণের প্রধান কারণ হিসেবে এ শহরের চারপাশে অবস্থিত ইটভাটাকে চিহ্নিত করা হয়েছে।

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের জন্য কোন ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে তা জানায়।

জনবহুল ঢাকা দীর্ঘদিন ধরেই দূষিত বাতাস নিয়ে হিমশিম খাচ্ছে। মূলত নির্মাণ কাজের নিয়ন্ত্রণহীন ধুলা, যানবাহনের ধোঁয়া, ইটভাটা প্রভৃতি কারণে রাজধানীতে দূষণের মাত্রা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। বর্ষা মৌসুমে দূষণ কিছুটা কমে।

জনপ্রিয় সংবাদ

বিশ্বের দূষিত বাতাসের নগরীতে আবারও শীর্ষে ঢাকা

প্রকাশিত : ০৭:৫৬:২৭ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০