১২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

খুলে দেয়া হচ্ছে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৪:৩৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২০
  • 112

বান্দরবান।ফাইল ছবি

করোনাভাইরাসের সংক্রমণের কারণে দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার পর বান্দরবানের সব পর্যটনকেন্দ্রগুলো আগামীকাল শুক্রবার থেকে খুলে দেয়া হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

জেলা প্রশাসক মোঃ দাউদুল ইসলাম জানিয়েছেন, দেশের অন্যান্য জায়গায় পর্যটন কেন্দ্রগুলো খুলে দেয়া হলেও বান্দরবানে করোনাভাইরাসের সংক্রমণ না কমার কারণে এতদিন পর্যটনকেন্দ্রসহ হোটেল-মোটেলগুলো বন্ধ রাখা হয়েছিল। তবে সংক্রমণ অনেকটা কমে আসায় শর্তসাপেক্ষে এবং স্বাস্থ্যবিধি মেনে শুক্রবার থেকে জেলার সব পর্যটনকেন্দ্র ও হোটেল-মোটেলগুলো খুলে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। তবে সংক্রমণ বাড়লে পূর্বের লকডাউন অবস্থায় ফিরিয়ে নেয়া হবে বলে জেলা প্রশাসক জানিয়েছেন।

এদিকে প্রশাসনের এই সিদ্ধান্তকে বান্দরবানের পর্যটন ব্যবসায়ীরা স্বাগত জানিয়েছেন। জেলার হোটেল-মোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম জানিয়েছেন, করোনাভাইরাসের কারণে বান্দরবানে সম্ভাবনাময় পর্যটন শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক হোটেল-মোটেল-রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে। অনেক কর্মচারী ছাঁটাই করা হয়েছে। তবে সংক্রমণ কমে আসায় প্রশাসনের এই সিদ্ধান্ত পর্যটন শিল্পকে আগের মতো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে ব্যবসায়ীরা।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আরও পড়ুন- বান্দরবানের ৩ উপজেলা লকডাউন

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২২ মার্চ থেকে লকডাউন করে বান্দরবানের সকল পর্যটন কেন্দ্র এবং হোটেল-মোটেল বন্ধ করে দেয়া দেয় প্রশাসন। পার্বত্য জেলা বান্দরবানে এ পর্যন্ত করোনাভাইরাসে ৬৩৯ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্ত হয়ে মারা গেছেন চারজন।

জনপ্রিয় সংবাদ

খুলে দেয়া হচ্ছে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র

প্রকাশিত : ০৪:৩৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২০