০৭:২৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে ককটেল বিস্ফোরণ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০১:১৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • 68

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, রাত পৌনে ১০টার দিকে দুইটি মোটরসাইকেলে করে চারজন দূর্বৃত্ত বিশ্বদ্যালয়ের মূল গেটের সামনে ককটেল নিক্ষেপ করে। এসময় ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে দ্রুত শহরের দিকে পালিয়ে যায়। বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হলে বিশ্ববিদ্যালয় জুড়ে আতংকের সৃষ্টি হয়। ককটেল বিস্ফোরণের খবর শুনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীবসহ বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব বলেন, শিক্ষার্থীদের মধ্যে আতংক সৃষ্টি করতে দুর্বৃত্তরা এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সোমবার রাত ১২টা ৫ মিনেটে জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবাদ পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা দ্রুততম সময়ে ঘটনাস্থলে অবস্থান নেন। ককটেল বিস্ফোরণে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। বিকট শব্দে বিশ্ববিদ্যালয় গেট এলাকা ধোয়াচ্ছন্ন হয়ে পড়ে।

ঘটনাস্থলের সিসি ক্যামেরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী পর্যবেক্ষণ করে হাতে তৈরি ককটেল নিক্ষেপকারী দুষ্কৃতিকারীদের শনাক্ত করাসহ পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে ককটেল বিস্ফোরণ

প্রকাশিত : ০১:১৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬