০৫:০৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

আলনসোর চাকরি বাঁচানোর ম্যাচ আজ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১১:১৭:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • 94

সান্টিয়াগো বার্নাব্যু: বিপদ যেন চারদিকে ঘিরে ধরতে শুরু করেছে রিয়াল মাদ্রিদ কোচ জাবি আলোনসোকে। সেল্টা ভিগোর কাছে লজ্জাজনক ২-০ হারের পর ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচকে ঘুরে দাঁড়ানোর টার্গেট হিসেবে নিয়েছিলেন তিনি। তবে এই ম্যাচে প্রধান অস্ত্র কিলিয়ান এমবাপ্পেকে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

ফরাসি তারকা এমবাপ্পের আঙুলে চোটের কারণে তিনি শেষ অনুশীলনে অংশ নেননি। সেল্টা ভিগোর কাছে হারের পর স্প্যানিশ মিডিয়ায় এমবাপ্পের বিদায়ের গুঞ্জনও উঠেছে। রিয়াল ফরোয়ার্ড লাইনের অবস্থা এমনিতেই ভালো নয়, তাই এমবাপ্পের অনুপস্থিতি কোচ আলোনসোর জন্য বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে।

রিয়াল বোর্ডের উদ্বেগও চোখে পড়ার মতো। লা লিগায় টানা তিনটি ড্রয়ের পর একটি জয় পেলেও সেল্টার কাছে হারে উদ্বিগ্ন রিয়াল। আজ সিটির কাছে হারা মানে আলোনসোর দায়িত্বের উপর চাপ আরও বেড়ে যাবে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তবে আলোনসো আত্মবিশ্বাসী। তিনি বলেছেন, “রিয়ালের কোচ হিসেবে এমন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতেই হয়। শান্তভাবে দায়িত্ব নিয়ে একতাবদ্ধ হয়ে এই পরিস্থিতি মোকাবিলা করতে হবে। আগামীকের ম্যাচের জন্য আমরা প্রস্তুত। আমরা জানি এই একটি ম্যাচই সবকিছু বদলে দিতে পারে।”

এমবাপ্পে খেলতে না পারলে রদ্রিগোকে নামানোর ইঙ্গিত দিয়েছেন আলোনসো। চলতি মৌসুমে চমক দেখানো আর্লিং হালান্ডকে আটকানোও তাদের জন্য চ্যালেঞ্জ হতে পারে। নরওয়েজিয়ান স্ট্রাইকার চলতি মৌসুমে ২০ ম্যাচে ২০ গোল করেছেন। ইতিহাসের দিকে তাকালে রিয়ালের পক্ষে কিছুটা সুবিধা রয়েছে; সিটির বিপক্ষে সর্বশেষ পাঁচ ম্যাচে রিয়াল তিনটি জিতেছে, সিটি জিতেছে একটি ও একটি ড্র হয়েছে।

জনপ্রিয় সংবাদ

আলনসোর চাকরি বাঁচানোর ম্যাচ আজ

প্রকাশিত : ১১:১৭:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫