ক্যারিয়ার কম্পাস ২০২৫ এর ধারাবাহিক ক্যারিয়ার বিষয়ক সেমিনার এর ৫ম সেমিনারটি।
গত ২৪ সেপ্টেম্বর ২০২৫, বুধবার হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের জন্য সেমিনারটি আয়োজন করে চাঁদপুরের একমাত্র শিক্ষার্থী দক্ষতা উন্নয়নমূলক, অলাভজনক এবং অরাজনৈতিক সংগঠন ‘ক্যারিয়ার এইড চাঁদপুর’। যেখানে প্রায় ২৫০ জনের অধিক শিক্ষার্থী উপস্থিত ছিল।
হাইমচর সরকারি মহাবিদ্যালয় ক্যাম্পাসে ক্যারিয়ার এইড চাঁদপুর কতৃক আয়োজিত ক্যরিয়ার কম্পাসে সংগঠনের ফাউন্ডার জনাব মেহেদী হাসান অপুর সার্বিক দিকনির্দেশনায় এবং সংগঠনের কো- অর্ডিনেটর আঁখি আক্তারের সন্ঞ্চালনায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শহিদ উল্লাহ (সহকারী অধ্যাপক, আইসিটি; হাইমচর সরকারি মহাবিদ্যালয়), প্রধান অতিথি জনাব মোহাম্মদ তোফায়েল আহমেদ (প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, হাইমচর সরকারি মহাবিদ্যালয়) এবং সমগ্র আয়োজনের সভাপতি প্রফেসর জনাব মোহাম্মদ ইউসুফ অধ্যক্ষ, হাইমচর সরকারি মহাবিদ্যালয়।
পড়াশোনার পাশাপাশি আইটি সেক্টরে দক্ষতা বৃদ্ধি ও AI – Artificial Intelligence কে ব্যাবহার করে নিজের দৈনন্দিন জীবনে কিভাবে দ্বিগুণ গতিতে এগিয়ে যাবে এবং AI কে কাজে লাগিয়ে নিজের ক্যারিয়ার তৈরির সম্ভাবনা বিষয়ক আলোচনা করেন জনাব মেহেদী হাসান অপু (সভাপতি, ক্যারিয়ার এইড চাঁদপুর)।

এছাড়াও একাডেমিক শিক্ষার পাশাপাশি দক্ষতা উন্নয়ন শিক্ষা বিষয়ক সেশন পরিচালনা করেন জনাব মোহাম্মদ সাকিব (সাধারণ সম্পাদক ক্যারিয়ার এইড চাঁদপুর)। উচ্চমাধ্যমিক পরবর্তী শিক্ষা বিষয়ক আলোচনা ও দেশে বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য ও দিকনির্দেশনা দেন ইউনিএইড চাঁদপুর এর কর্ণধার জনাব মোহাম্মদ হাফিজ আল আসাদ।
এছাড়াও অনুষ্ঠান চলাকালীন সময়ে এক উত্তেজনাময় পরিবেশ সৃষ্টি হয় ‘লিডারশীপ চ্যালেন্জ’ প্রতিযোগিতাকে ঘিরে। অত্যন্ত দক্ষ হাতে বাছাই করা হয় সেরার সেরা লিডারদেরকে এবং আনন্দঘন পরিবেশে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আয়োজক কমিটির প্রধান ও বিশেষ অতিথিগণ।
পরবর্তিতে অনুষ্ঠানে আমন্ত্রিত প্রধান অতিথি সহ বিশেষ অতিথিগণের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ক্যারিয়ার এইড চাঁদপুর এর সভাপতি জনাব মেহেদী হাসান অপু।
সবশেষে তাৎক্ষনিক অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংগঠনের সভাপতি, ইউনিএইড এর পরিচালক ও উক্ত কলেজের শিক্ষকগণ।
ক্যারিয়ার কম্পাস” সেমিনার আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যৎ শিক্ষা ও ক্যারিয়ার পরিকল্পনা সম্পর্কে দিকনির্দেশনা পেয়ে উপকৃত হয়েছে।
সাঈদ মানছুর নাহিয়ান 






















