০১:১৭ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

রেনাটার প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি রেনাটা পিএলসির গত ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৬-সেপ্টেম্বর’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি ৮ টাকা ৮৭ পয়সা আয় হয়েছে। গত বছরের একই সময়ে সমন্বিত শেয়ারপ্রতি আয় ছিল ৬ টাকা ৪৭ পয়সা।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি ক্যাশফ্লো ছিল ২১ টাকা ৯৮ পয়সা, যা গত বছরের একই সময়ে ১২ টাকা ৬২ পয়সা ছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৩৯ টাকা ৩১ পয়সা। গত ৩০ জুন, ২০২৬ তারিখে যা ছিল ৩২৯ টাকা ১৯ পয়সা।

রেনাটার প্রথম প্রান্তিক প্রকাশ

প্রকাশিত : ০১:১৬:১৫ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬