০২:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বাবুরহাটের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজে অনুষ্ঠিত হলো পূর্ণাঙ্গ ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিষয়ক সেমিনার

ক্যারিয়ার কম্পাস ২০২৫ এর ধারাবাহিক ক্যারিয়ার বিষয়ক সেমিনার এর ৩য় সেমিনারটি।

গত ১৬ সেপ্টেম্বর ২০২৫, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের বাবুরহাট ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের জন্য সেমিনারটি আয়োজন করে চাঁদপুরের একমাত্র শিক্ষার্থী দক্ষতা উন্নয়নমূলক, অলাভজনক এবং অরাজনৈতিক সংগঠন ‘ক্যারিয়ার এইড চাঁদপুর’। যেখানে প্রায় ১৫০ জনের অধিক শিক্ষার্থী উপস্থিত ছিল।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ (বাবুরহাট) ক্যাম্পাসে ক্যারিয়ার এইড চাঁদপুর কতৃক আয়োজিত ক্যরিয়ার কম্পাসে সংগঠনের ফাউন্ডার জনাব মেহেদী হাসান অপুর সভাপতিত্বে, সংগঠনের কো- অর্ডিনেটর আঁখি আক্তারের সন্ঞ্চালনায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি জনাব শিবলি সাদিক (অধ্যক্ষ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ,চাঁদপুর), জনাব রুবেল খান (এসিস্ট্যান্ট ডিরেক্টর, ড্যাফোডিল ফ্যামিলি চাঁদপুর) জনাব মোহাম্মদ কামরুল ইসলাম শাকিল (কো-অর্ডিনেটর, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ,বাবুরহাট)।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পড়াশোনার পাশাপাশি আইটি সেক্টরে দক্ষতা বৃদ্ধি ও AI – Artificial Intelligence কে ব্যাবহার করে নিজের দৈনন্দিন জীবনে কিভাবে দ্বিগুণ গতিতে এগিয়ে যাবে এবং AI কে কাজে লাগিয়ে নিজের ক্যারিয়ার তৈরির সম্ভাবনা নিয়ে আলোচনা করেন AI কম্পিউটার এর পরিচালক এবং প্রশিক্ষক।

এছাড়াও একাডেমিক শিক্ষার পাশাপাশি দক্ষতা উন্নয়ন শিক্ষা বিষয়ক সেশন পরিচালনা করেন জনাব মোহাম্মদ সাকিব (সাধারণ সম্পাদক ক্যারিয়ার এইড চাঁদপুর) । উচ্চমাধ্যমিক পরবর্তী শিক্ষা বিষয়ক আলোচনা ও দেশে বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য ও দিকনির্দেশনা দেন ইউনিএইড চাঁদপুর এর কর্ণধার জনাব মোহাম্মদ হাফিজ আল আসাদ।

এরপর অনুষ্ঠান চলাকালীন সময়ে ‘লিডারশীপ চ্যালেন্জ’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আয়োজক কমিটির প্রধান ও বিশেষ অতিথিগণ।

পরবর্তিতে অনুষ্ঠানে আমন্ত্রিত প্রধান অতিথি সহ বিশেষ অতিথিগণের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ক্যারিয়ার এইড চাঁদপুর এর সভাপতি জনাব মেহেদী হাসান অপু।

সবশেষে তাৎক্ষনিক অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নর্থভিউ লার্নিং সেন্টার এর ব্যাবস্থাপক জনাব আফসার উদ্দিন ও উক্ত কলেজের শিক্ষকগণ।

ক্যারিয়ার কম্পাস” সেমিনার আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যৎ শিক্ষা ও ক্যারিয়ার পরিকল্পনা সম্পর্কে দিকনির্দেশনা পেয়ে উপকৃত হয়েছে।

জনপ্রিয় সংবাদ

বাবুরহাটের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজে অনুষ্ঠিত হলো পূর্ণাঙ্গ ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিষয়ক সেমিনার

প্রকাশিত : ০৪:৪১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫