০৭:৩১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

নিষেধাজ্ঞার মুখে ভারতীয় ফুটবল!

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৬:৩৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • 98

দীর্ঘদিন ধরেই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে গঠনতন্ত্র সংশোধনের বার্তা দিয়ে আসছিল ফিফা ও এএফসি। কিন্তু ভারতীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে সেভাবে সাড়া পাচ্ছিল না বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ও এশিয়ান ফুটবল কনফেডারেশন। তাই এবার নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে ফিফা।

৩০ অক্টোবরের মধ্যে যদি গঠনতন্ত্র সংশোধন করা না হয়, তাহলে সব ধরনের ফুটবল থেকে ফের ফিফার নিষেধাজ্ঞায় পড়তে পারে ভারত।

২০২২ সালের ১৬ আগস্ট তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে ফিফার নিষেধাজ্ঞার মুখে পড়েছিল ভারত। সেই নির্বাসন তোলার জন্য দ্রুত নির্বাচন করে একটি কমিটি গঠন করেছিল অল ইন্ডিয়া ফুটবল অ্যাসোসিয়েশন। সে সময় ক্ষমতায় আসেন কল্যাণ চৌবে। তখন বলা হয়েছিল, গঠনতন্ত্র সশোধন করে ফের নির্বাচন হবে। এ নিয়ে দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে মামলা চলছিল।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

মঙ্গলবার দুই পৃষ্ঠার চিঠিতে ভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি কল্যাণ চৌবেকে কড়া বার্তা দিয়েছে ফিফা ও এএফসি। তাতে বলা হয়েছে, ২০১৭ সালে সুপ্রিম কোর্ট গঠনতন্ত্র সংশোধনের আদেশ দিলেও তা এখনও বাস্তবায়ন হয়নি। সুস্পষ্ট পরিকাঠামোর অভাবে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। তাই গঠনতন্ত্র সংশোধন করে ৩০ অক্টোবরের মধ্যে সুপ্রিম কোর্ট থেকে অনুমতি নিতে নির্দেশ দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

শুধু তাই নয়, এই গঠনতন্ত্র সংশোধন করতে হবে ফিফা ও এএফসির আইন এবং নিয়মকানুনের সঙ্গে সামঞ্জস্য রেখে। চিঠিতে সতর্ক করা হয়েছে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের বিষয়টি। স্পষ্ট জানানো হয়েছে, সরকারি সংস্থাসহ কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছাড়াই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে স্বাধীনভাবে কাজ করতে হবে।

ভারতীয় ফুটবল ফেডারেশনের আগামী সাধারণ সভায় এ বিষয়ের নিষ্পত্তির কথা বলা হয়েছে চিঠিতে। এর বাইরে গেলে তিন বছরের মধ্যে দ্বিতীয়বার ফিফার নিষেধাজ্ঞায় পড়বে ভারতীয় ফুটবল। সেটি হলে আন্তর্জাতিকসহ ঘরোয়া প্রতিযোগিতা থেকে নির্বাসনে চলে যাবে ভারত। তখন নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে ঢাকায় আসতে হবে না তাদের।

জনপ্রিয় সংবাদ

নিষেধাজ্ঞার মুখে ভারতীয় ফুটবল!

প্রকাশিত : ০৬:৩৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫